1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে

শরীর ঢেকে রাখা ভালো চরিত্রের লক্ষণ,এটা ভুল ধারণা: পূজা

  • প্রকাশিত : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৫৫৭ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : কলকাতার মেয়ে পূজা ব্যানার্জি। টালিউডে প্রিয় মুখ তিনি। তবে বেশি জনপ্রিয় ছিলেন হিন্দি টেলিভিশনে। টালিউডেও করেছেন বেশ কয়েকটি সিনেমা। যার সবই কমবেশি হিট।এখন আর ওইভাবে চিত্রজগতে না থাকলেও হরহামেশাই খবরের শিরোনাম হন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা পোশাকে অভিনেত্রীকে প্রায় সময়ই ছবি শেয়ার করতে দেখা যায়। এতেই সমালোচনার মুখে পড়তে হয় তাকে।যদিও কারও কটূক্তিতে তার কোনো যায় আসে না। এমনকি অভিনেত্রীর দাবি— পূজাকে বিকিনিতে দেখে তার ছেলে বড় হচ্ছে। অন্য মেয়েরা এমন পোশাক পরলে তার ছেলে কুনজরে দেখবে না।শরীর ঢেকে রাখা ভালো চরিত্রের লক্ষণ, এটা ভুল ধারণা পূজা।

পূজা ব্যানার্জি বা পূজা বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী, যিনি এমটিভি ইন্ডিয়ার রোডিজ ৮-এ অংশ নিয়েছিলেন এবং তিনি স্টার প্লাসের কসৌটি জিন্দেগি কে ধারাবাহিক নাটকে নিবেদিতা বসু চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত।

পূজা নাগপুরের সেন্টার পয়েন্ট স্কুল এবং হিসলপ কলেজ থেকে তার পড়ালেখা করেছিলেন। তিনি বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন এবং ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় তিনি মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছিলেন। পূজা ২০১৭ সালে অলিম্পিয়ান সাঁতারু সন্দীপ সেজওয়ালের সাথে বিয়ে করেছিলেন। তাকে (সন্দীপ) তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি অর্জুনা পুরস্কার প্রদান করেছিলেন।

চিত্রজগতে আপাতত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা পোশাকের ছবি আপলোড করে নিয়মিতই আলোচনায় থাকছেন টালিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি।এসব ছবির মন্তব্যের ঘরে কটূক্তি, র্ভৎসনাও লেখা দেখতে পাওয়া যায় ভূরি ভূরি। যদিও এসব সমালোচনা-কটূক্তিতে কান দেন না এই অভিনেত্রী।

উল্টো অভিনেত্রীর দাবি— তাকে বিকিনিতে দেখে তার ছেলে বড় হচ্ছে। অন্য মেয়েরা এমন পোশাক পরলে তার ছেলে কুনজরে দেখবে না। শরীর ঢেকে রাখা ভালো চরিত্রের লক্ষণ, এ ধারণাও ভুল বলে ধারণা তার।

পূজা বলেন, শরীর ঢেকে রাখাই ভালো চরিত্রের লক্ষণ এটা ভুল ধারণা। অভিনেতাদের চরিত্রের প্রয়োজনে অনেক ধরনের পোশাক পরতে হয়। আমি যেমন ব্যক্তিগত জীবন একেবারেই সাজগোজ করি না। আর আমার সামাজিক মাধ্যমে যারা উল্টাপাল্টা লেখেন, আমি তাদের ‘ব্লক’ করি না। কারণ তারা যত খুশি লিখুন, আমি তো বদলাব না নিজেকে! তিনি বলেন, আমার ছেলেকে নারীদের সম্মান করাটা সচেতনভাবে শেখাচ্ছি। ও যাতে নিজের মা ও অন্য মেয়েদের মধ্যে কোনো তুলনা না টানে, সেই শিক্ষা দিচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট