1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লাঙ্গল প্রতীক প্রার্থীর জনসভায় মানুষে জনসমুদ্র

  • প্রকাশিত : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৬৫১ বার দেখা হয়েছে

বগুড়া সংবাদদাতা :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহর নির্বাচনী প্রচারণার জনসভাস্থলে মানুষের ঢল নামে। শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মাঝিহট্ট দ্বিমুখী স্কুল মাঠে লাঙ্গল প্রতীককে বিজয়ের লক্ষ্যে এই জনসভা অনুষ্ঠিত হয়।

মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরিফুল ইসলাম জিন্নাহ। এসময় তিনি বলেন, আগামী ৭ তারিখ নির্বাচনে এই উপজেলার মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, এ পর্যন্ত শিবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্তে জনসভা,গণসংযোগ ও কর্মীসভা করা হয়েছে।ইতোমধ্যে মানুষের মাঝে উৎসাহ তৈরি হয়েছে।আগামী ৭ তারিখের জন্য মানুষ প্রস্তুত হচ্ছে। তারা কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে বলেও আশাবাদী তিনি

জনসভাস্থলে বিকেল থেকেই মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মীরা আসতে শুরু করেন। তারা লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ও শরিফুল ইসলাম জিন্নাহকে বগুড়া-২ আসনে পুনরায় তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। জনসভাস্থলে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একপর্যায়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

জনসভায় উপস্থিত ছিলেন- শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম রাজু, সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, ময়দানহাটা ইউপি চেয়ারম্যান মো. আবু জাফর মণ্ডল, রায়নগর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি, উপজেলা যুবলীগের সভাপতি ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম এ লতিফ’সহ অন্যরা।

জাতীয় নির্বাচনে বগুড়া-২ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- শরিফুল ইসলাম জিন্নাহ (লাঙ্গল),মো.বজলুর রহমান (সোনালি আঁশ),মো. আকরাম হোসেন (কাঁচি), বরকত উল্লাহ (টেলিভিশন), মো. মুনসুর রহমান শেখ (ডাব), আল ফারাবি মো. নুরুল ইসলাম (বেঞ্চ), মোছা. বিউটি বেগম (ট্রাক)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট