1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের তরল তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা সরঞ্জামের জন্য চুক্তি স্বাক্ষরিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১১৪৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জেনারেল কন্ট্রাক্টর এটমস্ত্রয়এ·পোর্ট প্রকল্পটির তরল তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার
জন্য রুশ প্রতিষ্ঠান স্‌ভর্দখিমমাশকে (ঝঈঊজও) প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি ও সরবরাহের কার্যাদেশ প্রদান করেছে। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে এসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অধীনে স্‌ভর্দখিমমাশ (ঝঈঊজও) ৩টি ড্রেইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ৩টি ডীপ এভোপরেশন প্ল্যান্ট, ২টি সিমেন্টেশন প্ল্যান্ট, ২টি কন্ডিশনিং প্ল্যান্ট, ইন্টারমিডিয়ারি স্টোরেজ প্ল্যান্ট, ওয়েস্ট আয়ন রেজিন (ডওজ) লোডিং এবং আনলোডিং ইউনিট এবং ডওজ পরিবহনের জন্য প্রয়োজনীয় কন্টেইনারের নকশা প্রনয়ন, প্রস্তুত এবং সরবরাহ করবে। উপরোক্ত যন্ত্রপাতি ও সরঞ্জামগুলো ২০২৩ সালে তৃতীয় প্রান্তিকের প্রথম দিকে রূপপুর প্রকল্প সাইটে এসে পৌছাবে। এছাড়াও যন্ত্রপাতিগুলো প্রিকমিশনিং কাজেও সহায়তা প্রদান করবে ঝঈঊজও।এটমস্ত্রয়এ·পোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক তার মন্তব্যে বলেন,“উচ্চমানের সরঞ্জাম নির্মাণে ঝঈঊজও কে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আমরা গন্য করি। বর্তমানে রূপপুর প্রকল্প নির্মাণের কাজ সক্রিয় পর্যায়ে রয়েছে। অট্টালিকাসমূহ দাঁড়িয়ে গেছে এবং মূল
যন্ত্রপাতি স্থাপনের কাজ এগিয়ে চলেছে। এই চুক্তির ফলে বাংলাদেশী ক্লায়েন্টের কাছে প্রদত্ত অঙ্গীকার পূরণে আমরা সক্ষম হবো এবং যথা সময়েই এই যন্ত্রপাতিগুলোর নির্মাণ এবং স্থাপনার কাজ সম্পন্ন করা সম্ভব হবে।” ঝঈঊজও এর মহাপরিচালক তার বক্তব্যে বলেন, “আমাদের জন্য এটা একটি বড় ধরণের এবং গুরুত্বপূর্ণ কার্যাদেশ। তরল তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা যন্ত্রপাতির নকশা প্রনয়নকারী ও সরবরাহকারী হিসেবে আমাদের ইন্সটিটিউটকে বেছে নেয়াটা অত্যন্ত যুক্তিসঙ্গত। বহুবছর ধরে আমরা এই
ধরণের কাজ করে আসছি। আমদের প্রকৌশলীদের দ্বারা ডিজাইনকৃত যন্ত্রপাতি অনেকগুলো রুশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সুনামের সাথে কাজ করছে”। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের মেশিন তৈরী বিভাগ হচ্ছে এতমএনার্গোমাশ আর তারই একটি অংশ ঝঈঊজও। ইতোপূর্বে ২০১৯ সালে রূপপুর প্রকল্পের ১নং ইউনিটের জন্য বিভিন্ন হ্যান্ডলিং ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়। উল্লেখ্য, এ জাতীয় যন্ত্রপাতি গুলো পরবর্তীতে আর ব্যাবহারযোগ্য হবে না। প্রথম চালানটি বর্তমানে বাংলাদেশে শিপমেন্টের জন্য তৈরী করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট