1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপপুর এনপিপিঃ প্রথম ইউনিটে স্থাপিত হলো ‘কোর ব্যারেল’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১০১৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী।। নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেদ্রর প্রথম ইউনিট জ্বালানী লোডের জন্য প্রস্তুত হছে। ইতোমধ্যে ইউনিটে স্থাপিত  হয়েছে কোর ব্যারেল।

রিয়্যাক্টরর অভ্যন্তরে যেসকল গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি থাকে তার ভিতর কোর ব্যারেল অন্যতম একটি। এর ভিতরে  স্থাপিত হয় জ্বালানী এসেম্বলী এবং ব্যাফেল। ফুয়েল এসেম্বলীতেই সংগঠিত হয় পারমাণবিক বিক্রিয়া। কোর ব্যারেলের নিচর অংশ অনেকগুলো ছিদ্র থাকে, যাতে কুল্যান্ট বা শীতলীকারী পদার্থ (বিশেষভাবে মিনারেলমুক্ত পানি), এর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে জ্বালানী রডের বহিরাবরণকে শীতল রাখতে পারে। কোর ব্যারেলটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে কুল্যাটর প্রবেশ ও বহিঃগমন আলাদা থাকে। এটি রিয়্যাক্টর প্রেসার ভেসেলকে নিউট্রন এবং গামা রেডিয়েশন থেকে সুরক্ষা দিয়ে থাকে।

বিশেষ ধরণের স্টেইনলেস স্টীল দিয়ে তৈরী কোর ব্যারেলটি রিয়্যাক্টরর একটি অবিছেদ্য অংশ। এটির ওজন ৭৩ দশমিক ৭৪টন, দৈর্ঘ্য ৩৫ দশমিক ৬৬ফুট, এবং ব্যাস ১১ দশমিক ৮৪ফুট।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় ঈশ্বরদীরর রূপপুরে নির্মানাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে। বিদ্যুৎকেন্দ্রতে দুটি ইউনিট থাকছে এবং এর মোট উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০মেগা-ওয়াট। প্রতিটি ইউনিটে স্থাপিত  হবে সর্বাধুনিক ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। রসাটমের প্রকৌশল শাখা জেনারেল ডিজাইনার ও কন্ট্রাকটর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট