1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

রাশিয়ার দৃষ্টিনন্দন লালা টিউলিপ মসজিদ

  • প্রকাশিত : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ১৪২০ বার দেখা হয়েছে

স্বাধীনতার কন্ঠ।। রাশিয়ার বাশকোরতোস্তান রাজ্যের রাজধানী ওয়াফায় অবস্হিত দৃষ্টিনন্দন  লালা টিউলিপ মসজিদ। ‘লালা টিউলিপ’ অর্থ ফুটন্ত টিউলিপ। ৫৩ মিটার লম্বা মসজিদটির দুটি মিনার অবিকল ফুটন্ত টিউলিপের মতো দেখতে।  মিনার দুটি উচ্চতায় রাশিয়ার তৃতীয় বৃহত্তম। দূরে থেকে দেখতে মিনার দুটি রক্তলাল টিউলিপের মতো।

বাশকোরতোস্তানে মুসলমানরা তাতার তূর্কী মুসলমান।স্থানীয়ভাবে প্রচলিত আছে যে আধফোঁটা টিউলিপের অন্তরে প্রকৃত সুখ নিহিত থাকে। বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রায় ১৫০ জাতের টিউলিপ তুর্কিদের নিকট খুব প্রিয়। বর্তমান তুরস্কের বেশির ভাগ দর্শনীয় স্থানেই রকমারি টিউলিপের বাহার দেখতে পাওয়া যায়।

ফুটন্ত টিউলিপের আদলে নির্মিত লালা টিউলিপ মসজিদটির নির্মাণকাজ শুরু হয় ১৯৯০ সালে এবং তা ১৯৯৮ সালে সমাপ্ত হয়। নির্মান খরচ বহন করে স্থানীয় মুসলিম সম্প্রদায় ও রাজ্য সরকার। আধুনিক স্থাপত্যশৈলী অনুসরণে প্রকৌশলী ওয়াকিল ড্যাভল্যাশিনের তত্ত্বাবধানে এটি নির্মিত হয়। এখানে নারী-পুরুষ মিলে একসঙ্গে প্রায় এক হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদটি নির্মাণের পর থেকে এটি রাজ্যের প্রধান ইসলামী কেন্দ্র  হিসেবে ব্যবহার করা হচ্ছে।

রাশিয়ার মুসলিম অধ্যুষিত প্রজাতন্ত্রগুলোর মধ্যে বাশকোরতোস্তান অন্যতম। এক লাখ ৪৩ হাজার বর্গকিলোমিটার আয়তনের এই প্রজাতন্ত্রের জনসংখ্যা প্রায় ৫০ লাখ। এদের মধ্যে প্রায় ৩৮.৬ শতাংশ মুসলিম। ২০০০ সালের আগে এই প্রজাতন্ত্রে মাত্র ১৬টি মসজিদ ছিলো। বর্তমানে সেই সংখ্যা বেড়ে প্রায় দেড় হাজারের কাছাকাছি।

২০১৮ সালের জানুয়ারি মাসে ওয়াফায় অনুষ্ঠিত এক সভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দেশ রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন।

সূত্র : রাউজ ম্যাগাজিন ও আল জাজিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট