1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজের চাইতে ধনী ব্যক্তিরাও বিয়ে করতে চেয়েছিলেন তাকে!

  • প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৬০৬ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : বলিউড ডিভা শিল্পা শেঠি যখন তার ফিল্ম ক্যারিয়ারে সাফল্যের চূড়ায়, তখন তিনি ধনাঢ্য ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছিলেন। এরপর এই দম্পতিএক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন টানা ১৪টি বছর। যদিও বছর দুয়েক আগে রীতিমতো ঝড় নেমে আসে তাদের দাম্পত্যজীবনে। ২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় রাজের। যার জেরে দীর্ঘ সময় হাজতবাসও করতে হয়েছে তাকে। পরে জামিন পেয়ে গেলো বছর থেকে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরেছেন রাজ।

ভারতীয় একটি গণমাধ্যম থেকে জানা যায়, এত বিতর্কের মাঝেও ধনাঢ্য ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ের জন্য শিল্পাকে শুনতে হয়েছে টাকার জন্যই নাকি তাকে বিয়ে করেছেন তিনি। এমনকী ‘গোল্ডডিগার’ তকমাও পেতে হয়েছে শিল্পাকে। এই বিষয়টি নিয়ে তিনি সম্প্রতি মুখ খুলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্পা বলেন, হ্যাঁ, রাজ ধনী। তার থেকেও ধনী ব্যক্তিত্বরা আমাকে বিয়ে করতে চেয়েছিলেন। তবে রাজকে বিয়ে করার মূল কারণ ছিল তিনি একজন ভালো মানুষ।

শিল্পা আরও বলেন, সম্পদসহ অন্য সবকিছু ততটা গুরুত্বপূর্ণ ছিল না। যদি তার প্রচুর অর্থ থাকতো, কিন্তু তিনি একজন ভালো মানুষ নন – তবে রাজকে আমি বিয়ে করতাম না। যখন আমি রাজকে বিয়ে করি, সেই সময় ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিল সে। তবে আমার মনে হয়, লোকে হয়তো আমাকে নিয়ে গুগল করতে ভুলে গিয়েছিল। আমি তখনও ধনী ছিলাম। এখনো ধনীই আছি। আমি কর থেকে জিএসটি – সবটাই নিজের অর্জিত অর্থ থেকেই দিই।

শিল্পা’র বয়স ৪০ পার করলেও এখনও তিনি দারুণভাবে ফিট। তাকে দেখে তো বোঝারই উপায় নেই যে, তিনি দুই সন্তানের মা। কেননা শিল্পা এখনো তারুণ্য ধরে রেখেছেন। যদিও রাজকে বিয়ের পর ছবিতে অভিনয় কমিয়ে দিয়েছেন শিল্প শেঠি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট