1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর পাকশী রিসোর্টে ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে

মাত্র ১৫ দিনেই ফাইটারের হাওয়া নাকি টাইট!

  • প্রকাশিত : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৩১ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : মন্থর গতিতে এগোচ্ছে হৃত্বিক – দীপিকা জুটির বলিউডি ছবি ফাইটার এর আয়। ফিসফাস চলছে – ২০০ কোটি থেকে আর কতদূর হৃতিক রোশনের ছবিটি ? গুঞ্জন নয়, সত্যিই শোনা যাচ্ছে, ফাইটার ছবিটির হাওয়া প্রায় ফুস! পনের দিনের মধ্যেই একেবারে তলানিতে এসে ঠেকেছে হৃতিক রোশনের এই ছবির ব্যবসা। মন্থর গতিতে কোনও রকমে ২০০ কোটির লক্ষ্যে এগোচ্ছে। ছবিটি মুক্তির ১৫ দিনের দিন বক্স অফিসে আড়াই কোটির সামান্যই বেশি ঘরে তুলতে পারলো এই ছবি।

হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন অভিনীত ফাইটার মুক্তি পেয়েছে দেখতে দেখতে ১৫ দিন কেটে গিয়েছে। ১৫ দিনের দিন এই ছবিটি বক্স অফিসে ২ কোটি ৬৫ লাখ টাকা আয় করেছে। ফলে বর্তমানে ভারতীয় বক্স অফিসে এই ছবিটির মূল আয় গিয়ে দাঁড়িয়েছে ১৮৭.৪০ কোটি টাকায়।

মুক্তির পর প্রথম সপ্তাহে ফাইটার ছবিটি বক্স অফিসে ১৪৬.৫ কোটি টাকা আয় করেছিল। এরপর দ্বিতীয় শুক্রবার এটি ৫.৭৫ কোটি টাকা ঘরে তোলে। এরপর শনি, রবি আসতেই বেশ অনেকটা বেড়েছিল আয়ের পরিমাণ। এই দুদিন যথাক্রমে ছবিটি ১০.৫ কোটি এবং ১২.৫ কোটি টাকা আয় করেছিল। এরপর সোমবার আসতেই ফের একা ধাক্কায় অনেকটাই কমে যায় আয়। দ্বিতীয় সোমবার ফাইটার মাত্র ৩.২৫ কোটি টাকারই ব্যবসা করে।

মঙ্গলবারও আয়ের পরিমাণ এক থাকে, অর্থাৎ ৩.২৫ কোটি আয় করে সেদিন। বুধবার সেটা কমে হয় ৩ কোটি। বৃহস্পতিবার আরও কমে যায় সেই পরিমাণ।

অন্যদিকে, ছবিটিতে নতুন করে যুক্ত হয়েছে, বেকারার দিল গানটি। ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগেই ফাইটার ছবিতে যোগ করা হয়েছে এই রোম্যান্টিক গান বেকারার দিল। ৯ ফেব্রুয়ারি থেকে বড় পর্দায় ছবিতে এই গানটি দেখানো হবে। সম্প্রতি টুইট করে পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই খবর জানিয়েছেন। ছবি মুক্তির প্রায় দুই সপ্তাহ পর ছবিতে এই গানটি যোগ করা হল। বিশাল – শেখর, শিল্পা রাও, প্রমুখ গানটি গেয়েছেন। কুমার লিখেছেন গানটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট