1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

মনোনয়ন প্রত্যাশি কনক শরীফ নির্বাচনী মতবিনিময় সভা শেষে নামাজের ইমামতি করলেন

  • প্রকাশিত : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৭৫১ বার দেখা হয়েছে

 

বিজয় সন্যাল ।।  ঈশ্বরদীতে  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে বিশাল নির্বাচনী মতবিনিময় সভা করছেন প্রয়াত ভূমি মন্ত্রীর ছেলে আওয়ামী লীগ নেতা সাকিবুর রহমান শরীফ কনক। গত শনিবার বিকেলে  দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ওয়ার্ড আওয়ামীলীগের সাঃসম্পাদক কামরুল ইসলামের সভাপতিত্বে ও দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়ারুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাধারণ হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় সভাস্থল। প্রধান অতিথির বক্তব্যে কনক শরীফ বলেন, তারেকের মতো অনলাইন নেতা দিয়ে আর যাই হোক আন্দোলন ও জনগণের কল্যাণ হতে পারে না।  শেখ হাসিনা যখন নির্যাতিত ফিলিস্তিনের মানুষের সরাসরি পক্ষ নিয়ে কথা বলছেন, তখন বিএনপি জামাত ও তারেক মুখে কুলুপ এঁটে আমেরিকার পাচাটায় ব্যস্ত।  তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে আমি নিজের জীবন বাজি রেখে আটঘরিয়া ও ঈশ্বরদীর সকল স্থানে করোনা রুগীদের বাড়ি বাড়ি অক্সিজেন ও প্রয়োজনীয় ঔষধ, খাদ্য পৌঁছে দিয়েছি। প্রতি শীতে শীতার্তদের মধ্যে গরম কাপড় বিতরণ করেছি ,তখন বিএনপির নেতারা ওই ছিলো। এই আটঘরিয়া ও ঈশ্বরদীর প্রতিটি এলাকায় আমার পদচারণা আছে, আমি বিএনপির নেতাদের মতো বিরিয়ানির প্যাকেট দিয়ে লোক নিয়ে আসি না। মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের মন জয় করেছি। আমার প্রয়াত পিতার হাতের ছোঁয়ায় এমন কোনো মসজিদ মাদ্রাসা এতিমখানা মন্দির, স্কুল কলেজ রাস্তাঘাট নেই যে যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি তার অসমাপ্ত কাজগুলো করার চেষ্টা অবিরামভাবে করে যাচ্ছি। আগামীতে মাননীয় নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন, তবে আমার নির্বাচনী এলাকায় কোন বেকারত্ব থাকবে না ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রী যাকে মনোনয়ন দিবেন আমরা তার জন্য কাজ করবো। বক্তব্য শেষে কালিকাপুর বাজার জামে মসজিদে মাগরিবের নামাজের নিজেই ইমামতি করেন কনক শরীফ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট