1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর পাকশী রিসোর্টে ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে

ভাটার আগুনে পুড়ে ঈশ্বরদীতে এক ইট ভাটা শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৯৯৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঈশ্বরদীর ইট ভাটা শ্রমিক শিমুল ইসলাম (২৩) ভাটার আগুনে পুড়ে মর্মান্তিক ভাবে নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিটে সে মারা যায়। নিহত শিমুল ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের চরকদিমপাড়া গ্রামের আলাউদ্দিন প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, শিমুল কয়েক বছর যাবত ইটভাটার ফায়ারম্যান
হিসাবে কাজ করতো। বর্তমানে সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাগদুল এলাকার আবুল কাশেমের মালিকানাধীন কেবি ব্রিকস্ এ কাজ করছিল। গত মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পর কাজ করা
অবস্থায় ভাটার আগুনের মধ্যে পড়ে যায়। নিহত শিমুলের পিতা আলাউদ্দিন প্রামাণিক জানান, ভাটার আগুনে পড়ে শিমুলের পা থেকে গলা পর্যন্ত শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। আগুনের মধ্যে থেকে তাকে উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তিনি জানান, ইট ভাটায় কাজ করা অবস্থায় কিভাবে শিমুল ভাটার আগুনের মধ্যে পড়ে গেছে
সেটি কেউ পরিস্কারভাবে বলতে পারেনি। তার মৃত্যুর বিষয়ে প্রথমে পুলিশের কাছে মৌখিক অভিযোগ করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে। রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, ইটভাটা শ্রমিক নিহত শিমুলের মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে
আমাদের কিছু জানানো হয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট