1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

ব্রাত্য বসু’র হুব্বা ঢাকায় কি তবে ডাব্বা মারলো!

  • প্রকাশিত : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৫৯১ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : আগে দেখা যেতো – ছোটবেলায় যখন বাচ্চাদের পড়া মুখস্ত হতে চাইতো না, তখন মায়েরা বলতো দুলে দুলে ছন্দ করে পড়, দেখবি পড়া তাড়াতাড়ি মুখস্ত হবে। আসলে এই গোটা পৃথিবীটাই ভিন্ন ভিন্ন ছন্দে চলে। ছন্দ না থাকলে হাজারও অলঙ্করণ করলেও সেটা বেমানান হয়ে যায়। ঠিক যেমন হলো কলকাতার নির্মাতা অভিনেতা ব্রাত্য বসুর চলচ্চিত্র ‘হুব্বা’তে।

সুপ্রতিম সরকারের লেখা বই থেকে হুগলির কুখ্যাত গুন্ডা হুব্বা শ্যামলকে নিয়েই মূলত এই ছবির গল্প। তার ধরা পড়া, অপরাধী হওয়া, প্রথম প্রেম, দুটো বিয়ে, খুন, রাজনৈতিক নেতার হয়ে কাজ করা – সবটাই বলা আছে। শুধু নেই গল্প! যেটা মানুষ দেখতে চায়। বেমানান রঙের কাগজ দিয়ে বানানো কোলাজ ‘হুব্বা’।

মোশাররফ করিমের মতো একজন অসাধারণ অভিনেতা এবং ওনার সঙ্গে থাকা প্রত্যেকের দারুণ অভিনয়ও এই ছবিটিকে দাঁড় করাতে পারেনি। একের পর এক অযাচিত গালাগালি, পাঞ্চ লাইন যেনো মাথা ধরিয়ে দেয়। তবে কিছু জায়গার কমিক টাইমিং খারাপ ছিল না।

ছবির মিউজিক, ক্যামেরার কাজ দেখে মনে হয় পেশাদারিত্বের অভাব। ছবিতে দেখার মতো অভিনয় করেছে হুব্বার ছোটবেলার চরিত্রের শিল্পী গম্ভীরা ভট্টাচার্য। এছাড়াও হুব্বার ডান হাত হিসেবে অনুজয় চট্টোপাধ্যায়ের অভিনয়ও চোখে লাগার মতো। অন্যদিকে ইন্দ্রনীল সেনগুপ্ত এতটাই আড়ষ্ট, যা দেখে বিরক্ত লাগে।

আড়াই ঘণ্টার এই ছবিটি বসে দেখতে দেখতে বিরক্তিভাব আসতে বাধ্য। গল্পের শুরুতে একটা ছন্দ থাকলেও, আধ ঘণ্টা যেতে না যেতেই সেই ছন্দ হারিয়ে ফেলে। তবে যদি শুধু মোশাররফ করিমের অভিনয় দেখার জন্য যদি কেউ ছবিটি দেখতে চান, তবে দেখতে পারেন ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’। তবে কলকাতার পাশাপশি একই দিনে ঢাকায় মুক্তি পাওয়া ছবিটি যে ডাব্বা মারবে – সেটা দর্শক খরা থেকেই স্পষ্ট হয়ে ওঠেছে।

নতুন ছবি সম্পর্কে ব্রাত্য বলেন,এটা একটা রাজনৈতিক ছবি, যাতে অপরাধ আর কৌতুকের মিশ্রণ থাকছে।” কে এই হুব্বা? নব্বইয়ের দশকের শেষ দিকে আবির্ভূত হুব্বা শ্যামল এক জন গ্যাংস্টার। সে ছিল হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী। খুন জখম ড্রাগ পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তার নামে। এক সময় সে ভোটে দাঁড়াতেও চায়। ২০১১ সালে হুব্বা শ্যামলের লাশ ভেসে ওঠে বৈদ্যবাটির খালে। ব্রাত্য বসুর নতুন ছবির নামও ‘হুব্বা’। এই ছবিতে অভিনয় করবেন পৌলোমী বসু এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। থাকবেন নাট্যজগতের আরও কয়েক জন শিল্পী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট