1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপির ঈশ্বরদী-আটঘরিয়ার নেতৃত্ব থেকে হাবিবুর রহমান হাবিবের অপসারণ দাবী

  • প্রকাশিত : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ১২৯৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ঈশ্বরদী উপজেলা ও পৌরসভা নির্বাচনে একক সিদ্ধান্তে দলীয় প্রার্থী মনোনায়ন দিয়ে জামানত হারানোর অভিযোগ বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে। এবং এই অভিযোগে ঈশ্বরদী-আটঘরিয়া বিএনপির নেতৃত্ব থেকে অপসারণ দাবি করেছে স্হানিয় বিএনপির নেতৃবৃন্দ।

রবিবার (১৭ই জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা রোডস্থ জাকারিয়া এন্টার প্রাইজে আয়োজিত সদ্য নির্বাচিত দুইজন পৌর কাউন্সিলরকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির পক্ষ থেকে এই দাবি করা হয়।

উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম,পৌর বিএনপির আহবায়ক রবিউর রহমান খোকন ,পৌর বিএনপির সদস্য সচিব বিষ্ঠ সরকার,সদস্য এসএম ফজলুর রহমান,আমিনুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,আনজাম হোসেন ডন,আক্কাস আলী মেম্বর,আক্তার হোসেন নিপাসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করে বলেন,তৃণমুল বিএনপির মতামত উপেক্ষা করে হাবিবুর রহমান হাবিব একক সিদ্ধান্তে ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ ও পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী দেন। নেতাকর্মীদের সাথে কোন প্রকার যোগাযোগ না থাকায় ভোটে সকল প্রার্থী জামানত হারান। কেন্দ্রিয় বিএনপিও তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে একাদ্বশ সংসদ ও উপনির্বাচনে পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) হাবিবুর রহমান হাবিবকে দলীয় প্রার্থী করা হয়। দুই নির্বাচনেই স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে যোগাযোগ না করায় তিনিও জামানত হারান। বক্তারা আরও বলেন,শুধুমাত্র হাবিবুর রহমান হাবিব দলীয় নেতাকর্মী থেকে বিচ্ছিন্ন থাকায় বর্তমানে ঈশ্বরদীতে বিএনপি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব, ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব জাকারিয়া, ঈশ্বরদী পৌর বিএনপির আহবায়ক রবিউর রহমান খোকন,পৌর বিএনপির সদস্য সচিব বিষ্ট সরকার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট