1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা

বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না : শেখ হাসিনা

  • প্রকাশিত : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৬২৮ বার দেখা হয়েছে

বাংলাদেশে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি, এবারের নির্বাচনে তা আবারো প্রমাণ হয়ে গেছে- বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের জবাব দিয়ে জনগণ ভোট দিয়ে নৌকার উপরেরই আস্থা রেখেছে, দেশের অগ্রযাত্রা আর কেউ ব্যাহত করতে পারবে না। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে, সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন শেখ হাসিনা। এসময়, স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে, বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশ। সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে সভাস্থলে জড়ো সর্বস্তরের নেতাকর্মীরা। দুপুরের মধ্যে সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। বিকেল ৪টায় সেখানে যোগ দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

বক্তৃতায়, সকল বাধা অতিক্রম করে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগ সভাপতি। বঙ্গবন্ধু কন্যা বলেন, বাংলার জনগণ আবারো প্রমাণ করেছে, ষড়যন্ত্র করে তাদের দাবিয়ে রাখা যায় না।

দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। এখন আর কেউ রাতে ভোট দেয়ার কথা বলতে পারবে না। স্বচ্ছ নির্বাচনে নিশ্চিতে দায়িত্বশীল সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, জনগণ নৌকায় আস্থা রেখেছে, এখন এগিয়ে যেতে হবে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে।

শেখ হাসিনা বলেন, সংবিধান অনুযায়ী এখন রাষ্ট্রপতির কাছে তিনি চিঠি দেবেন কেননা সরকার গঠন করার জন্য অনুমতি নিতে হবে এবং এই সমাবেশের পরেই বঙ্গভবনে যাবেন বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আমি বিশ্বাস করি আওয়ামী লীগ আজকে ক্ষমতায় ফিরেছে বলেই বাংলাদেশের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা আর কেউ ব্যাহত করতে পারবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট