1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গনমাধ্যমকে এগিয়ে আসার আহ্ববান জানিয়েছেন রাষ্টপতি

  • প্রকাশিত : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৩৯ বার দেখা হয়েছে

নিজেস্ব সংবাদদাতা।। বস্তুনিষ্ঠ সংবাদ ও মতামত পরিবেশনের মাধ্যমে সাম্য, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস ২০২২’ উপলক্ষে রোববার (১৩ ফেব্রুয়ারি) এক বাণীতে তিনি সাংবাদিকদের প্রতি এ আহ্বান জানান।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের পক্ষ থেকে ‘বাংলাদেশে প্রেস কাউন্সিল দিবস ২০২২’ উদযাপনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান। অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদনের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল পদকপ্রাপ্ত গণমাধ্যমকর্মীদের তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে ১৯৭৪ সালে ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেন’ এবং প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস’ উদযাপিত হয়ে আসছে। ১৯৭৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সংবাদপত্রের গুণগত মান নিশ্চিতকরণের পাশাপাশি হলুদ সাংবাদিকতা রোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবেশাধিকার এবং জনগণের ক্ষমতায়ন পারস্পরিক সম্পর্কযুক্ত। গণতন্ত্রের বিকাশসহ এর প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্বাধীন ও নিরপেক্ষ সংবাদপত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীন ও মুক্ত গণমাধ্যম গণতন্ত্রকে সুসংহত করার পাশাপাশি মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিবাচক অবদান রাখতে পারে। গণতন্ত্রকে সুসংহত করার পাশাপাশি মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠাসহ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে সরকার নানা উদ্যোগ ও কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে গণমাধ্যমের দায়িত্বশীলতা ও সহযোগিতা খুবই জরুরি।

তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

সূত্র : বাসস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট