1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার রেলওয়ে পাকশী বিভাগের পারবর্তীপুর রেল স্টেশনে জনমুখি গণশুনাণী অনুষ্ঠিত মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে ————-বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—রুপপুরে জাহিদুর রহমান পাতা আমাকে বেগম খালেদা জিয়ার আদর্শে ও সংস্পর্শে রেখে পরিপূর্ণ মানুষ ও এমপি বানানো হয়েছে— সাবেক এমপি সিরাজ সরদার ঈশ্বরদীতে  জাতীয় সমাজসেবা দিবস পালিত

বস্তা প্রতি চালের দাম বেড়েছে ১৫০ টাকা পর্যন্ত

  • প্রকাশিত : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৫৩৩ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধি :  নওগাঁর মোকামে চালের দাম এক সপ্তাহ ধরে উর্ধ্বমুখী। প্রায় সবরকম চালেরই কেজিপ্রতি দর ২/৩ টাকা বেড়েছে। অন্যতম চাল সরবরাহকারী জেলা নওগাঁর চালের দামের প্রভাব পড়েছে সারাদেশের বাজারেই।ব্যবসায়ীরা বলছেন, মিলগেটেই ব্স্তাপ্রতি মূল্যবৃদ্ধির কারণে,পাইকারি আড়ৎ ও খুচরা বাজারে চালের দর বেশি।অবশ্য, অভিযোগ মানতে নারাজ চালকল মালিকরা। এ অবস্থায়, উৎস থেকে নজরদারি জোরদারের তাগিদ দিয়েছে সবপক্ষই।

দেশের অন্যতম অন্যতম বৃহৎ চালের মোকাম নওগাঁর পাইকারি বাজারে গেল এক সপ্তাহের মধ্যে সবধরনের চালের দামই বেড়েছে। যার প্রভাবর পড়ছে খুচরা বাজারে। সাধারণ ক্রেতারা বলেছেন, বিভিন্ন চালের দাম কেজি অন্তত ২ থেকে ৩ টাকা বেশি।

স্থানীয় বাজারের তথ্য বলছে, এক সপ্তাহ আগের ৬০-৬২ টাকা দরের জিরাশাইল চাল এখন নওগাঁতেই ৬৫ টাকা কেজি। গত সপ্তাহের ৬৫-৬৮ কাটারিভোগ চলতি সপ্তাহে ৭০ টাকা।

মোকামের ব্যবসায়ীরা জানালেন, মূলত মিলগেটে ঢালাওভাবে চালের দাম বাড়ানোর কারণে, প্রভাব পড়েছে বাজারে। পাইকারি আড়তে প্রকারভেদে ৫০ কেজির বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ১শ থেকে ১৫০ টাকা। এ বিষয় নজরদারি চান ব্যবসায়ীরা।

অপরদিকে, চাউলকল মালিকপক্ষ এ অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, ধানের দাম বাড়তি এবং সম্প্রতি নির্বাচনের সময় সরবরাহ কম থাকায়, চাল উৎপাদনে খরচ পড়েছে বেশি। তবে চালের বাজারেও নজরদারি বাড়ানো প্রয়োজন।

প্রতিবছর নওগাঁ জেলায় ১৬ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়। ৪ লাখ মেট্রিকটন স্থানীয় চাহিদা মিটিয়ে, বাকি চাল সরবরাহ করা হয় রাজধানীসহ সারাদেশে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট