1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে উন্নয়ন অগ্রগতির অন্যতম বড় কারণ হচ্ছে তার মধ্যে তার পিতার মতো দেশপ্রেম রয়েছে-হানিফ

  • প্রকাশিত : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১০০৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই ১৪ বছরের মধ্যে দেশের যে,উন্নয়ন অগ্রগতি হয়েছে ৭৫ এর পর থেকে ৩০ বছরের মধ্যেও তার সিকিভাগ উন্নয়ন অগ্রগতি এদেশের মানুষ দেখে নাই বলে মন্তব্য করেছেন
আওয়ামীলীগের কেন্দ্রিয় যুগ্ম মহাসচীব মাহবুবুল হক হানিফ এমপি। আজ শুক্রবার বেলা এগারোটায় ঈশ^রদীস্থ বাংলাদেশ সুগারক্রপস গবেষনা ইনষ্টিটিউটের স্কুল মাঠে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি আয়োজিত দু’দিন ব্যাপি লিচু মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে কুষ্টিয়া- আসনের এমপি ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা , ভেড়ামার উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান বিশ্বাস মিঠু, বাংলাদেশ সুগারক্রপস গবেষনা ইনষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কুয়াশা মাহমুদ ও বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ বক্তব্য দেন।এসময় অন্যান্যজনপ্রতিনিধি, সরকারীকর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে উন্নয়ন অগ্রগতির অন্যতম বড় কারণ হচ্ছে তার মধ্যে তার পিতার মতো দেশপ্রেম আছে যেটা অন্য কারও মধ্যে নেই। প্রধান মন্ত্রী এদেশের মানুষকে ভালবাসেন, দেশকে ভালভাসেন, তার মধ্যে সর্বোচ্চ দেশ প্রেম আছে বলেই তিনি সব সময় তার চিন্তা চেতনায় কিভাবে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করা যায়, কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে এলাকার গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো যায় এটাই শেখ হাসিনার চিন্তা চেতনা। যার ফলে আজকে সীমিত সম্পদ নিয়েই বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থিত করেছেন। বাংলাদেশ ছিল এক সময় তলাবিহীন ঝুড়ি, ব্যর্থ রাষ্ট্র ।এই বাংলাদেশই এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা আজকে বাংলাদেশের উন্নয়নের ম্যাজিক। তার কারণেই আজকে বাংলাদেশ বর্তমান অবস্থায় এগিয়ে গেছে। পরে মাহবুবুল হক হানিফ মেলা মাঠের স্টল পরিদর্শণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট