1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন

  • প্রকাশিত : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৭৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেক্স।।পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হলো। মুম্বইয়ের শিবাজি পার্কে তাকে শ্রদ্ধা জানাতে আসেন অসংখ্য শ্রেনী পেশার মানুষ।রোববার (৬ই ফেব্রুয়ারী) সকালে সাত দশকের দীর্ঘ সংগীতজীবন শেষ করে চলে গেলেন কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর। সন্ধ্যায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হলো। তার দেহ ঢেকে দেয়া হয়েছিল জাতীয় পতাকা দিয়ে। শিবাজি পার্কে সেই জাতীয় পতাকা তার দেহ থেকে নিয়ে আত্মীয়দের হাতে তুলে দেয়া হয়। সেনাবাহিনী তাকে শেষ শ্রদ্ধা জানায়। লতার ভাই হৃদয়নাথ মঙ্গেশকর তার মুখাগ্নি করেন।তার আগে অসংখ্য মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। তার বাসভবন থেকে শিবাজি পার্ক পর্যন্ত অসংখ্য মানুষ দাঁড়িয়েছিলেন শেষ বিদায় জানাবার জন্য। শিবাজি পার্কে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মঙ্গেশকর পরিবারের মানুষদের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে কথা বলেন। শেষ শ্রদ্ধা জানান লতা মঙ্গেশকরকে। তবে শেষ কৃত্যের আগে তিনি ফিরে যান। প্রধানমন্ত্রী বলেছেন, ‘লতাদিদি একটা শূন্যতা তৈরি করে চলে গেলেন।’শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, এনসিপি প্রধান শরদ পাওয়ার, বলিউড তারকা শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, জাভেদ আখতার, ক্রিকেটার শচিন তেন্ডুলকর সহ অনেকে। ছিলেন বিদ্যা বালান, শ্রদ্ধা কাপুরও। লতার বোন এবং প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলেও শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন।রোববার সকালেই অমিতাভ বচ্চন, সিদ্ধার্থ কাপুর, অনুপম খের, মধুর ভান্ডারকর, সঞ্জয় লীলা বনশালী সহ অনেক তারকা লতা মঙ্গেশকরের বাসভবনে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।লতার প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজার্ভ ব্যাঙ্ক তাদের মনিটরি পলিসি কমিটির বৈঠক একদিন পিছিয়ে দিয়েছে।শিবাজী পার্কে চন্দন কাঠের চিতা জ্বলে উঠল। পঞ্চভূতে মিলিয়ে গেল লতা মঙ্গেশকরের দেহ। থেকে গেল তার গান, যা চিরদিন সুরের মূর্ছনায় মানুষকে ভরিয়ে রাখবে। (পিটিআই, এনডিটিভি)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট