1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

পুলিশ পরিচয়ে ছিনতাইকৃত হাইচ মাইক্রোবাস উদ্ধার পূর্বক জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ১২৬৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ছিনতাইকৃত হাইচ মাইক্রোবাস উদ্ধার পূর্বক জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯শে ডিসেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার চাঁদ গ্রামের বাবুল হোসেনের ছেলে সুলতান আহম্মেদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, গত ১০ ডিসেম্বর শুক্রবার রাত দশটায় ঈশ্বরদীর নতুনহাট গ্রীনসিটি থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত বিদেশি নাগরিককে নিয়ে হাইচ মাইক্রোবাস যাহার নং- ঢাকা মেট্রো- শ- ০০-০৫৭৮ যোগে ঢাকা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন চালক মেহেদী হাসান পুলক। পরে ঐ বিদেশি নাগরিককে ১১ ডিসেম্বর রাত তিনটায় ঢাকা বিমানবন্দরের নামিয়ে ফেরার পথে ভোর চারটায় আশুলিয়া থানা এলাকার আব্দুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের আশুলিয়া বেরিবাধ দৌড় এলাকায় পৌঁছালে মহাসড়কের ডানপাশে দাঁড় করানো একটি সাদা রঙের হাইচ মাইক্রোবাসের পাশে থাকা ট্রাফিক পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি গাড়ি থামানোর জন্য সিগনাল দেয় কিন্তু চালক গাড়ি না থামিয়ে সামনের দিকে যেতে থাকে , হঠাৎ করে সামনের দিক থেকে একটি ড্রাম ট্রাক চলে আসার কারণে হাইচ থামিয়ে দেন চালক। এসময় পিছন থেকে একটি হাইচ গাড়ি সামনে এসে গতিরোধ করে গাড়ি থেকে দুইজন ডিবি পুলিশের পোশাক পরিহিত এবং একজন মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের পোশাক পরিহিত চালকের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে চালক কাগজপত্র বের করে দিলে একজন সে কাগজপত্র দেখতে থাকে সাথে থাকা অন্যরা গাড়ি তল্লাশি করার কথা বলে চালককে জোর করে গাড়ি থেকে নামিয়ে তাদের গাড়িতে তুলে চোখ মুখ ও হাত-পা বেঁধে মারধর করে কিছুদূর যাওয়ার পর রাস্তায় চালককে ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ছিনতাই হওয়া গাড়ির চালক মেহেদী হাসান পুলক বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাত ৪ ব্যক্তির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। (আশুলিয়া থানার মামলা নং- ২৭, তাং- ১১/১২/২০২১ইং)। তিনি আরও বলেন,ঘটনার ১৭দিন অতিবাহিত হলেও আমার গাড়ী উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের তৎপরতা নেই বললেই চলে। তিনি দ্রুত ছিনতাই হওয়া গাড়ীটি উদ্ধার পূর্বক ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। সংবাদ সম্মেলনে সুলতানের ভাই মীর আবু ওয়ারেস, বন্ধু সোহেল মাহমুদ, বেলাল হোসেন রিপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট