1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পাবনা-৪ আসনের নির্বাচন জমতে শুরু করেছে।

  • প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৬৬৯ বার দেখা হয়েছে
নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ

 

বিশেষ প্রতিনিধি ।। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নির্বাচন জমতে শুরু করেছে। এই আসনে আওয়ামীলীগের তরুননেতা পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ ও পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য,সাবেক এমপি ঈগল পাখি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মিষ্টভাষী পাঞ্জাব আলী বিশ্বাসসহ ছয়জন প্রার্থী যার যার অবস্থান থেকে তাদের নেতাকর্মী-সমর্থকদের সাথে নিয়ে দিনরাত বিরামহীনভাবে পথসভা,উঠান বৈঠক,নির্বাচনীসভা,গণসংযোগ,লিপলেট বিতরণ,মাইকিং ও পোষ্টার লাগানোর কাজ চালিয়ে যাচ্ছেন। একই সাথে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সুযোগ বুঝে নির্বাচন বিরোধী গণসংযোগ চালিয়ে যাচ্ছে। যে এলাকাতেই আওয়ামীলীগের কর্মী সমর্থকরা গণসংযোগ করে চলে যাচ্ছেন সে এলাকাতেই ভোট কেন্দ্রে না যাওয়া ও ভোট বর্জনের পক্ষে নানা কৌশলে গণসংযোগ চালাচ্ছে তারা। সাঁড়া ইউনয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাবেদ আলীর সভাপতিত্বে সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু,ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার,আওয়ামীলীগনেতা আখলাকুর রহমান রিপন, সাজেদুল করীম সাধু, আক্তার হোসেন,যুবলীগনেতা মোস্তাফিজুর রহমান স্বজন,মহিলা আওয়ামীলগি সভাপতি মোসা: চায়না খাতুন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুষারসহ অন্যরা এবং প্রবীন আওয়ামীলীগ নেতা মাহাতাব উদ্দিন মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক,পৌর মেয়র ইসাহক আলী মালিথা,সিরাজুল ইসলাম পৌর কাউন্সিলর আবুল হাসেম, পৌর কাউন্সিলর ফরিদা পারভীন,রোকনুজ্জামান ডিলু,রফিকুল ইসলাম লিটন,মিলন চৌধুরী বক্তব্য দেন। একইভাবে স্বতন্ত্র প্রার্থী মিষ্টভাষী পাঞ্জাব আলী বিশ্বা ও তার পক্ষের সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান মোল্লাহ,দাশুড়িয়ার আওয়ামীলীগনেতা আক্তার হোসেনসহ ঈশ্বরদী-আটঘরিয়ার কিছু সুবিধা বঞ্চিত নেতাকর্মীরা ভোট কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে ঈগল পাখি প্রতিকে ভোট দেওয়ার জন্য গণসংযোগসহ নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

ঈগল পাখি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস গণসংযোগকালে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের নিকট বক্তব্য দেন।

নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ সাঁড়া পানহাটা স্কুল মাঠ,সাঁড়াগোপালপুর স্কুল মাঠ,চরকুরুলিয়া,সাহাপুর মসজিদ মোড়,পাকশী ইউনিয়ন,সলিমপুর ইউনিয়ন,দাশুড়িয়া,আটঘরিয়ার মাজপাড়া,লক্ষিপুর ইউনিয়নসহ পৌর এলাকার ৮ নং ওয়ার্ড,৩নং ওয়ার্ড,১ নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় পথসভা,গণসংযোগ ভোট প্রার্থনার সাথে সকল অভাব অভিযোগ,রাস্তাঘাট নির্মাণসহ নানাভাবে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ায় ভোটারদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। একইভাবেঈশ্বরদী আটঘরিয়ার প্রায় সকল এলাকাতেই ঈগল পাখি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস ও তার সমর্থকরাও পথসভা,গণসংযোগ করে পথসভা,গণসংযোগ ভোট প্রার্থনার সাথে সকল অভাব অভিযোগ,সন্ত্রাস দমন,চাঁদাবাজি বন্ধ,রাস্তাঘাট নির্মাণসহ নানাভাবে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ায় ভোটারদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। তবে স্বতন্ত্র প্রার্থী প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করে নৌকার প্রার্থী সমর্থদের বিরুদ্ধে নানাভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে বিভিন্নস্থানে বক্তব্য দিচ্ছেন। অন্যদিকে জাসদের মশাল প্রতিকের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের রেজাউল করীম খোকন,গামছা প্রতিকের আতাউল হাসান ও মনসুর রহমানও তাদের অবস্থান অনুযায়ী কাজ করতে দেখা যাচ্ছে। সবমিলিয়ে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কিছু কিছু মানুষের মধ্যে নির্বাচনী উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে এবং কিছু কিছু মানুষের মধ্যে নানা রকম সঙ্কাও বৃদ্ধি পাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট