1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পাবনা-৪ অসনে হাবিবুর রহমানের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৩৪ বার দেখা হয়েছে


এএ আজাদ হান্নান,ঈশ্বরদী ।। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় হাইকমান্ডের নেতৃবৃন্দের কাছে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রাথমিকভাবে মনোনীত এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল থেকে সন্ধ্যাপর পর্যন্ত বিএনপিনেতা জাকারিয়া পিন্টুর নির্দেশনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এসব কর্মসুচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ ও যুবদল নেতা জাকির হোসেন জুয়েলের নেতৃত্বে আয়োজিত এসব কর্মসুচিতে বিএনপিনেতা সেন্টু সরদার,বিষ্ট সরকার, কামাল পারভেজ চাঁদ,পিপ্পুহোসেন,থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলমগীর হোসেন,যুবদল নেতা এনামুল হোসেন আতিয়ার,মতিয়ার রহমান,হিরোক সরদার ও ছাত্রদল নেতা শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ বলেন,আওয়ামীলীগ থেকে আসা সাবেক ছাত্রলীগের কেন্দ্রিয় সভাপতি হাবিবুর রহমান হাবিবের পাবনা-৪( ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনয়ন পরিবর্তণ না করা হলো এআসন কোন ভাবেই বিজয়ী হওয়া যাবেনা। দলের মধ্যে গ্রুপিং সৃষ্টিকারীকে মনোনয়ন দিয়ে দলকে ক্ষতির দ্বার প্রান্তে ছুড়ে দেওয়া হয়েছে বলে দাবি করে তিনি আরও বলেন, সর্বস্তরের জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা প্রার্থীতা পরিবর্তন না করলে ঈশ্বরদী-আটঘরিয়ায় বিএনপির মারাত্নক ক্ষতি হবে। এর আগে ঈশ্বরদীর জিরোপয়েন্ট বাস টার্মিনাল থেকে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ শেষে বাজারের টেম্পোস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।#
তাং-১৭.১১.২০২৫

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট