1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পাকশী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৮৯৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার॥ বুধবার বিকেলে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক পরিচিত ও বিভিন্ন প্রকার আয়ের উৎস স্থান বলে পরিচিত ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ২কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদ সচিব মিজানুর রহমান। সভাপতির বক্তব্য দেন,পাকশী ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস। এসময় মুক্তিযোদ্ধা সংসদ পাকশী কমান্ডের কমান্ডার জাহাঙ্গির আলম, ইউপি সদস্যবৃন্দ ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবারের বাজেটে সরকার কর্তৃক দেওয়া এডিপি, টিআর, কাবিখা, অতিদরিদ্র, ভিজিডি ও ভিজিএফ খাতে ১ কোটি ৬৫ লাখ টাকা ও অন্যান্য উৎস থেকে ৪০ লাখ টাকাসহ চার খাত থেকে এই পরিমাণ টাকা আয় ধরা হয়েছে। কৃষি ও সেচ (পানি নিষ্কাষন) ১০ লাখ টাকা, ভৌত অবকাঠামো রাস্তা নির্মাণ ৫০ লাখ টাকাসহ ১৪ খাতে সমুদয় টাকা ব্যয় ধরা হয়েছে।

উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পাকশী ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস বাজেট ঘোষনার উপর কোন আলোচনা না করে জোর দাবি করে বলেন, আমার একটাই দাবি পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তি যোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যা কান্ডের প্রকৃত রহস্য উদঘাটন পূর্বক হত্যাকারীর সঠিক বিচার চাই।

উল্লেখ্য,২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি বুধবার রাত নয়টায় নিজ বাড়ির প্রবেশ গেটে বীর মুক্তি যোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমকে সন্ত্রাসীরা গুলি করে নৃশংসভাবে হত্যা করে। এর পর মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা বার বার মানব বন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। তিনি আরও বলেন, পুলিশ কারও নামে মামলা করেনি। সেলিম হত্যা ঘটনায় অজ্ঞাত নামা আসামি করে আমার পরিবারকে নাজেহাল করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট