1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

নতুন বছরে একাধিক সিনেমা নির্মাণ করার পরিকল্পনা: অপু বিশ্বাস

  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৯০২ বার দেখা হয়েছে

অপু বিশ্বাস ২০০৫ সালে অবন্তি নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। পরের বছর এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান অভিনেত্রী হয়ে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে এফআই মানিক এই জুটিকে নিয়ে একই বছরে পিতার আসন, চাচ্চু, ও দাদীমা চলচ্চিত্র নির্মাণ করেন। ২০০৭ সালে অপু মান্নার বিপরীতে মেশিনম্যান ছবিতে এবং পুনরায় শাকিব খানের বিপরীতে কাবিননামা ছবিতে অভিনয় করেন।

নতুন বছরের (২০২৪ সাল) নতুন পরিকল্পনা সাজিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি চলতি বছরে নিজেকে চলচ্চিত্র প্রযোজক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৪ সালে এসবের পাশাপাশি ব্যবসায় মনোযোগী হবেন তিনি।‘অপু-জয় প্রোডাকশন হাউস’ থেকে নতুন একাধিক সিনেমা নির্মাণ করার পরিকল্পনাও রয়েছে বলে জানান অপু বিশ্বাস।

এই অভিনেত্রীর কথায়,সবার আগে আমি একজন অভিনেত্রী। ‘লাল শাড়ি’ দিয়ে প্রযোজনায় এসেছি চলতি বছর। তখনই ভক্ত-দর্শকদের জানিয়েছি, অপু-জয় প্রোডাকশন হাউস থেকে নিয়মিত সিনেমা আসবে। মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি। আশা করি,এবার সেই ঘোষণা আসবে।

তিনি আরও বলেন,এর বাইরে নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে সেদিকে। নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কে আপাতত কিছু বলেননি অপু বিশ্বাস। শুধু জানালেন, সব কিছু চূড়ান্ত করার পরই জানাব। আর এই ঘোষণা খুব শিগগিরই আসবে।

একই সঙ্গে আরও জানালেন,বিগ বাজেটের একটি সিনেমার বিষয়ে কথা চলছে। সে বিষয়েও চূড়ান্ত হলেই জানাবেন। নতুন বছরে সিনেমার কাজও থাকবে একদম হাতেগোনা। পুরো সময়টা ব্যবসায় দিতে চান তিনি।

২০১০ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এবং বদিউল আলম খোকন পরিচালিত নিঃশ্বাস আমার তুমি চলচ্চিত্র দুটি ব্লকবাস্টার হিট হয়। বদিউল আলম খোকন পরিচালিত নাম্বার ওয়ান শাকিব খান ব্যবসা সফল হয় এবং ঢালিউডের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্রের সেরা দশে অবস্থান করে।

এছাড়া চাচ্চু আমার চাচ্চু,টপ হিরো, পরান যায় জ্বলিয়া রে, হায় প্রেম হায় ভালোবাসা, প্রেম মানেনা বাঁধা চলচ্চিত্রে অভিনয় করেন। সবকয়টি চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রে জন্য তিনি তৃতীয়বারের মত মেরিল-প্রথম আলো পুরস্কার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট