1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ধান চালের মান নিয়ে কোনো আপস করা হবেনা- খাদ্যমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ১৬৯৯ বার দেখা হয়েছে

অনলাইন রিপোর্টার ॥ সরকারি ভাবে ২৭ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। ধান ও চালের মান নিয়ন্ত্রনে কোনো প্রকার আপস করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, গুদামে ধান দেওয়ার সময় কৃষককে যাতে কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যে সমস্ত উপজেলায় অ্যাপসের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। সেখানে যদি কোনো কৃষক অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে সমস্যায় পড়েন তাহলে সংশ্লিষ্ট কমিটিকে বিষয়টির গুরুত্ব দিয়ে দ্রুত সমাধান করার নির্দেশ দেন তিনি।

তিনি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরে ধান সংগ্রহের মাধ্যমে মজুদ করার নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী।

ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমা আরা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবর রহমান সহ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্নজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা, মিল মালিকরা এবং কৃষক প্রতিনিধিরা।

প্রসঙ্গত, চলতি বোরো মৌসুমে সারাদেশে সরকারি ভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার টন ধান, মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে খাদ্য অধিদপ্তর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট