1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

দেশের প্রত্যেকটা জেলায় রেলসংযোগ ব্যবস্থা চালুর জন্য প্রধানমন্ত্রীর ইচ্ছা পুরণে রেল মন্ত্রনালয় কাজ করছে-রেলমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৭৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপার্টার।। রেল মন্ত্রী নুল ইসলাম সুজন বলেছেন, সিরাজগঞ্জ-ঢাকা রুটে ২৫সেপ্টেম্বরের মধ্যেই “সিরাজগঞ্জ এক্সপ্রেস” নামের ট্রেনটি এসি বগি সংযোজন করে পূণরায় চালু করা হবে।

বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ- ঢাকা রুটে চলাচলকারী ট্রেন পূণরায় চালুকরণ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী এ ঘোষণা দেন।

মতবিনিময় সভায় যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণ কাজ এগিয়ে চলছে উল্লেখ করে রেল মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে মন্ত্রী বলেন, রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে রেল যোগযোগ ছড়িয়ে দিতে কাজ করছে। পদ্মা সেতুতেও রেল সংযোগ দেয়া হচ্ছে।

দেশের প্রত্যেকটা জেলায় রেলসংযোগ ব্যবস্থা চালুর জন্য প্রধানমন্ত্রীর ইচ্ছা পুরণে রেল মন্ত্রনালয় কাজ করছে। তিনি বলেন, সিরাজগঞ্জ শহর হয়ে বগুড়া পর্যন্ত রেল সংযোগ প্রকল্পটি অনেক দূর এগিয়েছে। তবে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে ভারতের সাথে সরকারের একটি চুক্তি হয়েছে। ওই চুক্তি বাস্তবায়ন কমিটি প্রকল্পটি দেখে সিদ্ধান্ত দিলে এ প্রকল্পের কাজ শুরু হবে।

তিনি বলেন, সিরাজগঞ্জে আইসিটি টার্মিনাল নির্মাণ কাজও খুব শীঘ্রই শুরু হবে। এ প্রকল্পের কাজ শেষ হলে ভারতের সাথে রেলপথে পণ্য আমদানি-রফতানি করা হবে। সিরাজগঞ্জবাসীর অন্যান্য দাবীগুলো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেন মন্ত্রী। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাাত মুন্না, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ আবু ইউসুফ সূর্য্য প্রমুখ।

এসময় পশ্চিমাঞ্চল রেলের জিএম মিহির কান্তি গুহ,পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম ফিরোজী, পশ্চিমাঞ্চল রেলের চীফ অপারেটিং অফিসার শহিদুল ইসলাম,পাকশীর ডিআর এম শাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মমর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট