1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু

দক্ষিণের ছবিতে আলোচনায় এখন শ্রীলীলা!

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১৭ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : ভারতীয় বংশোদ্ভুত মার্কিন অভিনেত্রী শ্রীলীলা এখন ভারতের দক্ষিণী ছবির উঠতি তারকা। তিনি এখন আলোচনায় মূলত ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত ‘গুন্টুর কারম’ ছবির কারণে। ছবিটির সাফল্যে দারুণভাবে চর্চায় উঠে আসছেন শ্রীলীলা। এই ছবিতে তিনি মহেশ বাবুর মতো বড় তারকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে সাফল্য পেয়েছেন। অবশ্য তার সাফল্যের ঝুলিতে এটা ছাড়াও নানা সফল ছবি আছে। অভিনয়কে দারুণ উপভোগ করছেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই দক্ষিণি অভিনেত্রী।

জানা গেছে, তেলেগু ছবি ‘গুন্টুর কারম’ বড় পর্দায় ঝড় তুলেছিল। এবার ওটিটিতে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছে মহেশ বাবু ও শ্রীলীলা অভিনীত ছবিটি। অ্যাকশন – ড্রামাধর্মী মসলাদার এই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শ্রীলীলা। তিনি ভারতীয় গণমাধ্যমে বলেন, সত্যি বলতে কী এমন এক ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ায় আমি আপ্লুত। বিশেষ করে মহেশ বাবুর মতো তারকার সঙ্গে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মহেশ বাবুর ব্যক্তিত্ব এমনই যে শুটিংয়ের সময় আমি হরহামেশা তার সামনে নিজের সংলাপ ভুলে যেতাম। মনে হচ্ছে, এ ছবি দিয়ে আমার যেনো নতুন করে শুরু হলো।

জানা যায়, ২০১৯ সালে কন্নড় ছবি ‘কিস’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন শ্রীলীলা। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। কন্নড় ছবি ছাড়াও একাধিক তেলেগু ছবিতে দেখা গেছে তাকে। শ্রীলীলা বলেছেন, আমি অভিনয়ের প্রক্রিয়াটা পুরোপুরি উপভোগ করি। এটা আমার জন্য মোটেই চাপের না। সবচেয়ে ভালো লাগে, একটা চরিত্র থেকে অন্য চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে। আমি ‘পাশের বাড়ির মেয়ে’ টাইপ চরিত্রে অভিনয় করছি, আবার একই দিনে বিগড়ে যাওয়া তরুণীর ভূমিকায় নিজেকে মেলে ধরছি। সবচেয়ে অবাক লাগে যখন দর্শক আমাকে অভিনীত চরিত্রের নামে সম্বোধন করেন।

কন্নড় অভিনেত্রী শ্রীলীলাকে ইদানীং তেলেগু ছবিতে বেশি দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অনেকেই মনে করেন যে, আমি আর কন্নড় ছবিতে কাজ করছি না। কিন্তু একদমই তা নয়। আমি কখনোই কন্নড় ছবি থেকে দূরে থাকতে পারব না। শ্রীলীলা আরও বলেন, কন্নড় থেকে আমি অনেক নারীকেন্দ্রিক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি মনে করি না, পুরো একটা ছবি নিজের কাঁধে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমার আছে। এখনো নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারিনি। শ্রীলীলাকে ভবিষ্যতে তেলেগু ছবি ওস্তাদ ভগৎ সিং এ দেখা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট