1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার রেলওয়ে পাকশী বিভাগের পারবর্তীপুর রেল স্টেশনে জনমুখি গণশুনাণী অনুষ্ঠিত মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে ————-বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—রুপপুরে জাহিদুর রহমান পাতা

তৃণমূল পর্যায়ে উন্নতমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সকলের সহযোহিতা চান: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১২১৩ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। শিগগির এর কাজ শুরু হবে। এখানে একজন সার্জন নিয়োগ দিয়ে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, এখানে ট্রমা সেন্টারের কথা বলা হলেও আসলে তার জন্য নতুন স্থাপনাসহ বিভিন্ন আয়োজন লাগবে। তার চেয়ে এখানে একজন সার্জন দিয়ে অপারেশনসহ জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা ভালো হবে। এর আগে মন্ত্রী হাসপাতালে এসে প্যাথলজিতে নিজের ডায়াবেটিস পরীক্ষা করান এবং তিনি বিভিন্ন বেডে গিয়ে রোগীদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনের এমপি আলহাজ এসএম আল মামুন, স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ডিজি অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, পরিচালক প্রশাসন ডা. সামিউল ইসলাম, বিভাগীয় পরিচালক ডা. মো. মহিউদ্দিন, সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম, পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, সীতাকুন্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমুখ।

মন্ত্রী আসার পর এমপি এসএম আল মামুন হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য ডিও এবং ট্রমা সেন্টার করার জন্য পৃথক দুটি ডিও লেটার মন্ত্রীর হাতে তুলে দেন। মন্ত্রী সাথে সাথে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়ে একমত হয়ে তা অনুমোদন করে দেন।

সংসদ সদস্য আলহাজ এসএম আল মামুন বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, এই হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় রূপান্তর করা। আগেও আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এবার আমি সংসদ সদস্য হবার আজ স্বাস্থ্য মন্ত্রীকে ডিও লেটার দিয়েছি। তিনি তাৎক্ষণিক তা অনুমোদন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন বলেন, মন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে এটির কার্যক্রম খতিয়ে দেখার পর আমাদেরকে কাজ করার কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। সবচেয়ে আনন্দের কথা হলো, তিনি হাসপাতালটিকে ১০০ শয্যায় পরিণত করার বিষয়টি অনুমোদন করে দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট