1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

  • প্রকাশিত : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৬৮৭ বার দেখা হয়েছে

ডেস্ক প্রতিবেদক : পর্দা উঠলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৪’এর। রাজধানীর পূর্বাচলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়, দেশি পণ্যের বাজার সম্প্রসারণ এবং রপ্তানিপণ্য বহুমুখীকরণের নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্য প্রসারে অর্থনৈতিক কূটনীতির ওপর ‍গুরুত্ব বাড়িয়ে কাজ করবে বাংলাদেশ। এবার হস্তশিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ এর পর্দা উঠলো আজ।  রোববার রাজধানী পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্য মেলার ২৮তম আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের নেয়া পদক্ষেপের ফলে দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত হয়েছে।

এসময়, দেশীয় পণ্যের অভ্যন্তরীণ বাজার বৃদ্ধির পাশাপাশি রপ্তানীমুখী পণ্যে বৈচিত্র্য আনা এবং নতুন বাজার খোঁজার বিষয়ে তাগিদ দেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিয়ে বাণিজ্যের প্রসার জরুরি। তাই বাংলাদেশের আগামীতে অর্থনৈতিক কূটনীতিতে অধিক গুরুত্ব দেবে। নারীদের কর্মসংস্থান বাড়ানো ও তাদের স্বাবলম্বী করতে এবার হস্তশিল্পজাত পণ্যকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাণিজ্য মেলার উদ্বোধনের পর, সেখানে স্থাপিত বঙ্গবন্ধু প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির আদলে নির্মাণ করা হয়েছে এ প্যাভিলিয়ন। এতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন ছাড়াও তার জীবন ও কর্মভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থা রয়েছে।এরপর মেলা প্রাঙ্গণে বিভিন্ন পন্যের স্টল ঘুরে ঘুরে দেখেন সরকারপ্রধান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট