1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

ডিলারের বিরুদ্ধে ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ১৪৩৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈশ্বরদীর সাহাপুরে ডিলারের বিরুদ্ধে ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ উটাকে কেন্দ্র করে ডিলার ও ইউপি সদস্যের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকার দুঃস্থ গরীব মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মারপিটের ঘটনায় ঈশ্বরদী থানায় অভিযোগও করা হয়েছে।
জানাগেছে ,বিগত কয়েকদিনের মত গত সোমবারও কার্ডধারীদের ১০ টাকা দামের চাউল কিনতে গিয়ে ফিরে আসতে হয। পরে কার্ডধারীরা অভিযোগ করলে সাহাপুর ইউনিয়নের ডিলার লুৎফর রহমানের নিকট গিয়ে ইউপি সদস্য তুহিন জানতে চাইলে ডিলারের লোকজন তাকে মারপিট করে আহত করে। এ ঘটনার পর ইউপি সদস্য থানায় অভিযোগ করেন। এবিষয়ে ডিলার লুৎফর অভিযোগ অস্বীকার ও পাল্টা অভিযোগ করে বলেন, ইউপি সদস্য তুহিন তাকে মারধর করে ২০ বস্তা চাল লুট করেছে। প্রত্যক্ষদর্শী হিসেবে সাবেক ইউপি সদস্য জুলফিকার মতিন সাংবাদিকদের বলেন, ইউপি সদস্য বিষয়টি জানার অধিকার রাখ্ েতাই তিনি বিষয়টি জানার জন্য সেখানে গেলে তাকে মারধর করা হয়।
রাবেয়া, আলেয়া, পারভীন খাতুন, রেনু বেগম, সাজেদা খাতুনসহ কয়েকজন অভিযোগ করে বলা হয়, একাধিক দিন তারা ১০ টাকা কেজি দরে চাল কিনতে যাওয়ার পর চাল দেওয়া হবে বলে জানানো হয়। এরপর তারা তুহিন নামের ইউপি সদস্যের কাছে অভিযোগ করেন। এবিষয়ে সাহাপুর ইউনিয়নের ইউপি সদস্য তুহিন অভিযোগ করে বলেন, সাহাপুর নতুন হাট গোল চত্বরের জয়নাল মন্ডলের বাড়ির খাদের পাড় এলাকায় এই চাল বিক্রি করা হয়। ইউনিয়ন পরিষদ থেকে কার্ড প্রাপ্তরা চাল কিনতে গেলে গত সোমবার না মঙ্গলবার চাউল দেব বলে তারা সময় পার করে। গরীব কার্ডধারীর্দের অভিযোগের প্রেক্ষিতে লুৎফরের কাছে বিষয়টি জানার জন্য যান তিনি সেখানে গিয়ে বিষয়টি উৎথাপন করতেই তার সাথে বাগবিতন্ডা শুরু হয় লুৎফর গংয়ের সাথে। এরপর এক পর্যায়ে সুজন মন্ডল ও আমিরুল ইসলাম তাকে মারধর করে। এ বিষয়ে ডিলার লুৎফর রহমান সাংবাদিকদের জানান, ইউপি সদস্য তুহিন একই কার্ড দু’জনকে দিয়েছেন, এ ঘটনা বলার কারণে তিনি আমাকে লাঞ্ছিত করেন। আমাকে মারতে দেখে উপস্থিত লোকজন তাকে মারধর করেছে। আমি তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে সেখানেই মীমাংসা হবে।

ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দীন জানান, দু’পক্ষই অভিযোগ দিয়েছে। মীমাংসা না হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাহাপুরে চাউল বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট অঘটনার পর সচেতন মহল দাবি করে বলেছে শুধু সেখানেই চাউল বিক্রির নিয়ম-অনিয়ম না দেখে সকল ডিলারের চাউল বিক্রির বিষয়টি দেখা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দেখা উচিত বলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট