1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় পতাকা বহণকারী মুক্তিযোদ্ধা দাবীদার আব্দুল মান্নান সরদারের ৮৮তম জন্মদিন পালন

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৮৫৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। বঙ্গবন্ধুর নির্দেশে ঢাকাস্থ
আওয়ামীলীগ অফিস থেকে জাতীয় পতাকা বহণ করে
দূর্যোগময় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ঈশ্বরদী আসার দাবীদার আব্দুল মান্নানের ৮৮তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা, কেক কেটে মিষ্টিমুখ করানো ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে নিজেকে জাতীয় পতাকা বহণকারী বীর মুক্তিযোদ্ধা হিসেবে দাবীদার আব্দুল মান্নান সরদারের পক্ষ থেকে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার।

এসময় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা দাবীকারী আব্দুল মান্নান সরদার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আবেদীন, সহকারী অধ্যাপক নূরমোহাম্মদ খোকন, প্রভাষক নজরুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান, বায়েজিদ বোস্তামি, ডাক্তার মাসুম হাসান ও জেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ মামুর।আব্দুল মান্নান সরদার দাবি করে লিখিত বক্তবে বলেন, ছত্রিশ বছর বয়সে আমি ১৯৭১ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকায় যায়। ঢাকার বিভিন্নস্থানে থাকার পর ৩রা মার্চ স্টেডিয়াম মাঠের দক্ষিনে বঙ্গবন্ধুর মিটিংএ যোগ দেই। মিটিং থেকে বঙ্গবন্ধু নির্দেশ দেন জাতীয় পতাকা সারাদেশে পৌঁছে দেওয়ার জন্য। সেই নির্দেশেই আমি একটি ব্রিফকেসে চারটি পাতাকা নিয়ে নানা দূর্যোগময় শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে ৪ঠা মার্চ ঈশ্বরদী চলে আসি। সেদিন বঙ্গবন্ধুর নির্দেশে সারাদেশে গাড়ির চাকা বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় এক ব্যক্তির সহায়তায় একটি গাড়িতে করে আমাকে আরিচা ঘাটে পৌঁছে দিলে আমি ড্রাম স্টিমার যোগে নদী পার হয়ে নগরবাড়ি পৌঁছে যায়। পরে একটি বাসে করে এসে পাবনা শহরে ক্যাপ্টেন এম,মনসুর সাহেবের বাড়িতে পৌঁছলে তিনি একটি পতাকা রেখে দেন। পরে তিনটি পতাকা নিয়ে ঈশ্বরদী আসার পর প্রয়াত ফকির মো: নুরুল ইসলামের হাতে পৌঁছে দেওয়া হয়। একটি পতাকা ঈশ্বরদীতে রেখে বাকি দু’টি পতাকার একটি রাজশাহী ও অপরটি কুষ্টিয়ার জন্য পাঠানো হয়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এতকিছুর পরও আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। অথচ আমার আবেদন সচীবালয়ে পড়ে আছে যার ডিজিআই নম্বর-১১৫৪২৫।ঈশ্বরদীর আওয়ামী পরিবারের প্রথম সন্তান আবেদনটি সচীবালয়ে প্রক্রিয়াধীন আছে বলেও তিনি দাবি করেন। পরে কেক কেটে জন্মদিন পালন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট