1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ

ঘুষ না দেওয়ায় লিজ বাতিল, দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ১২৮৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ঈশ্বরদী ॥ দু’লাখ টাকা ঘুষ না দেওয়ায় দু’একর জমি অনিয়ম-দূর্ণীতি ও মোটা অংকের ঘুষ নিয়ে অন্যদের নামে লিজ দেওয়ার প্রতিবাদ এবং লিজ বাতিল ও দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ঈশ্বরদী ফুড গার্ডেনে নাটোর জেলার বাগাতিপাড়াস্থ লোকমান পুর মালিগাছা এলাকার ক্ষতিগ্রস্ত বৈধ লিজ গ্রহিতা মাসুদুর রহমান, মো: সাজেদুর রহমান ও মো: আব্দুল মজিদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, আমরা বৈধভাবে লিজ গ্রহণ করে গত ৫০ বছর ধরে রেলওয়ের দু’একর জমি চাষ আবাদ করে আসছিলাম। রেল অফিসের ঘাপলাসহ নানা কারণে কয়েক বছরের খাজনা বাকি পড়ে। এ অবস্থায় আমরা পাকশী বিভাগীয় ভুমি অফিসে গিয়ে খাজনা দেওয়ার চেষ্টা করলে অফিসের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারিরা দু’লাখ টাকা ঘুষ দাবি করেন। আমরা তাদের দাবিকৃত ঘুষের পরিমাণ কমাতে অনুরোধ করলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাদের সাথে ভাল আচরন না করে অফিস থেকে চলে যেতে বলেন।

আমরা বিষয়টি জানানোর জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান ভূ’-সম্পত্তি কর্মকর্তা বরাবর আবেদন করেও কোন কাজ হয়নি। পরে ঐসব কর্মকর্তারা মোটা অংকের টাকা ঘুষ নিয়ে বাগাতি পাড়ার সরপপুরের কয়েক ব্যক্তির নামে লিজ দেওয়ার পাঁয়তারা করছেন।

একই সাথে তারা আমাদের লিজ নেওয়া আবাদি জমির বিভিন্ন প্রকার ফসল লুট করে প্রায় তিন লাখ টাকার ক্ষতি এবং সরকারী কয়েক প্রকার গাছ বিক্রি করে প্রায় পাঁচ লাখ টাকা আত্নসাত করেছে।

বক্তারা ক্ষতিপুরণ ও নিজেদের নামে লিজ বহাল রাখার দাবি করেন। একই সাথে তারা
উক্ত অফিসের অনিয়ম ও দূর্ণীতির সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে প্রধানমন্ত্রী ও রেলপথমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট