1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল

এক নারীর গলায় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ছিনতাই

  • প্রকাশিত : শনিবার, ১৫ মে, ২০২১
  • ১১১৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে ঈদের আগের দিন রাতে (চাঁদ রাতে) ঈশ্বরদী সানন্দা বিউটি পার্লারের স্বত্বধিকারী সুলতানা জাহান শিমু নামে এক নারী উদ্যোক্তার গলায় অস্ত্র ঠেকিয়ে সোয়া দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ঈশ্বরদী উপজেলা সড়কের দরিনারিচা এলাকার পুরাতন চামড়া গুদামের পেছনে আইয়ুব আলী নামে এক গ্যারেজ মালিকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা এলাকা পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদীর স্বনামধন্য সানন্দা বিউটি পার্লারের স্বত্বাধিকারী সুলতানা জাহান শিমু পার্লালের কাজ শেষ করে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তার পার্লার থেকে রিক্সা যোগে পশ্চিম টেংরি দরিনারিচার নিজ বাড়িতে ফিরছিলেন।

তাকে বহনকারী রিক্সাটি দরিনারিচা পুরাতন চামড়া গুদাম থেকে মহল্লার রাস্তা দিয়ে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা দুই ছিনতাইকারী মটরসাইকেল দিয়ে পথরোধ করে তাঁর টাকা পয়সা ছিনিয়ে নিতে চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর গলায় ধারালো চাকু ঠেকিয়ে সোয়া দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। ভয় পেয়ে শিমু চিৎকার দিলে ছিনতাকারীরা মটরসাইকেল নিয়ে দ্রুত উপজেলা সড়কের দিকে পালিয়ে যায়। ওই রাতেই শিমু স্বামীসহ পরিবারের সদস্যরা থানায় গিয়ে বিষয়টি জানায়।

এরপরই ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ, এস আই ইব্রাহিমসহ পুলিশ সদস্যগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী জানান, দরিনারিচা এলাকার সূর্যের খোলা মার্কেট, নুরসামাদের দোকানের মোড় থেকে উপজেলা সংযোগ রাস্তায় দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর থেকে ওই মহল্লার সড়কে আইয়ুব আলীর বাড়িব সামনে রাস্তায় অস্ত্রধারীসহ অপরিচিত মানুষের আনাগোনা বেড়ে যায়। অস্ত্রধারী যুবকরা দল বেঁধে মহল্লার আশপাশে এবং ওই রাস্তায় অন্ধকারে ওৎ পেতে বসে থাকে। ইতিপূর্বে এখানে এক স্কুল ছাত্রীর উপর হামলার ঘটনা ঘটে। এলাকাবাসী তাদের মহল্লায় সন্ত্রাসী, মাদকব্যবসী ও অপরাধীদের তৎপরতা রোধে পুলিশসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট