1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঈশ্বরদী মশুরিয়া পাড়ার সেলিম রেজার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক গড়ার অভিযোগ তরুণীর

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৫০১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী: ঈশ্বরদী উপজেলার মশুরিয়াপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে মো. সেলিম রেজাকে বিয়ের দাবিতে দু’দিন ধরে অনশন করছেন এক তরুণী। তাকে বিয়ে না করলে বিষপানে আত্মহত্যা করারও হুমকি দিয়েছেন তিনি।

জানা যায়, সেলিম রেজার সঙ্গে ওই তরুণীর ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। বিয়ে না করেই স্বামী-স্ত্রীর পরিচয়ে ঢাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘ এক বছর যাবত একসঙ্গ থেকেছেন তারা।

তবে ভুক্তভোগী নারীর অভিযোগ, এখন সেলিম তাকে বিয়ে করতে রাজি নন। দু’দিন আগে তিনি আরেক মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়ীতে অবস্থান করছেন। বিষয়টি জানাজানির পর ওই তরুণী সেলিমের বাড়িতে যান। সেখানে গিয়ে বিয়ের দাবি করলে সেলিমের পরিবারের সদস্যরা ওই তরুণীর ওপর ক্ষিপ্ত হন।

তরুণীর দাবি, বিয়ে না করা পর্যন্ত তিনি সেলিমের বাড়ি থেকে বের হবেন না। এরই মধ্যে ঈশ্বরদী থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণী।

ওই তরুণী কাঁদতে কাঁদতে বলেন, ‘সেলিমের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে প্রেম। সে হঠাৎ অন্য কোথাও বিয়ে করবে এটা আমি কখনোই মেনে নেব না। সে আমাকে বিয়ে করবে এটাই শেষ কথা। এছাড়া আমি আর অন্য কোন কথা জানি না। বিয়ে না করলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবেনা।

ও জোর পূর্বক খারাপ খারাপ ভিডিও করেছে, যেগুলো দেখিয়ে আমাকে অনেক সময় বø্যাকমেইল করেছে। দুই তিন লাখ টাকা আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে । এখন আমি সর্বস্বান্ত। পরিবারের লোকজন আমাকে আর মেনে নেবে না। এখন মরা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানান ভুক্তভোগী তরুণী।

এ সব অভিযোগের বিষয়ে জানতে সেলিমের বাড়িতে গেলে জানা যায়, তিনি তার শ্বশুরবাড়িতে আছেন। তার শ্বশুর বাড়িতে গিয়ে যোগাযোগের চেষ্টাকালে সেলিম বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এমন একটি ঘটনার লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে দ্রæত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট