1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদী পৌর যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির ২৪ জন নেতার পদত্যাগ জমা

  • প্রকাশিত : শনিবার, ২২ মে, ২০২১
  • ১৩৫৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটি থেকে আহবায়ক ও ০৯ জন যুগ্ম-আহবায়ক সহ মোট ২৪ নেতা পদত্যাগ করেছেন।

আজ শনিবার (২২ মে) পদত্যাগকারী ২৪ নেতা স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সন্জু ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানার হাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

পদত্যাগের বিষয়ে জানা গেছে, ঈশ্বরদী পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটিতে হামলা মামলায় ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের বাদ দিয়ে আহবায়ক কমিটি গঠিত করায়, সদ্য ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী পৌর শাখা গত ৫ মে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

উক্ত সংবাদ সম্মেলনে আগামী ০৭ (সাত) দিনের মধ্যে নবগঠিত আহবায়ক কমিটি বিলুপ্ত করে আলোচনার সাপেক্ষে তাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন আহবায়ক কমিটি গঠন না করলে অধিকাংশ নেতৃবৃন্দ আহবায়ক কমিটি হতে পদত্যাগ করবে বলে ঘোষণা দেয়া হয়।

কিন্তু অদ্যবধি তাহারা কোনো আলোচনা বা ব্যবস্থা গ্রহণ না করায় ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক কমিটির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষুদ্ধ ও হতাশ। তারই ধারাবাহিকতায় এমতাবস্থায় স্বেচ্ছাচারি ভাবে গঠিত আহবায়ক কমিটিতে নিজেকে সম্পৃক্ত রাখা সমিচীন মনে করছে না তারা। তাই তারা এ পদত্যাগের সিন্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটি হতে পদত্যাগ করছেন আহবায়ক জাকির হোসেন জুয়েল, যুগ্ন-আহবায়ক সাজেদুল ইসলাম জিতু, রাশেদুল ইসলাম রিপন, শামীম আক্তার রতন, রেজাউল হক মুকুল, আবু জাহিদ উজ্জল, আসাদুজ্জামান আসাদ, মোঃ সেলিম চৌধুরী, সাইদুল ইসলাম, মাহাবুবুর রহমান রিয়াদ, সদস্য রফিকুল ইসলাম তুহিন, কিরণ সরদার, হাফিজুর রহমান হাফিজ, নূর মোহাম্মদ স্বপন, সাইফুল ইসলাম ফয়েজ, মোহাম্মদ শওকত আলী, মোঃ সাইদুর ইসলাম, মোঃ সাহিদুর রহমান সাহেদ, সোহেল রানা পাখি, মোঃ মুশফিকুর রহমান মিশন, রবিউল ইসলাম রাজু, জুবায়ের ফারুক রাজিব, মোহাম্মদ শেখ রিংকু, মোঃ সুমন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট