1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালানোর দাবী, ট্রেনটির ইন্জিনের রিহার্সেল হ্যান্ডেল চুরি…..

  • প্রকাশিত : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১৫৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রেলওয়ে পাকশী বিভাগের সবচেয়ে বেশী রাজস্ব লোকসানকারী ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন রুমের ভিতর থেকে রিহার্সেল হ্যান্ডেল চুরি হয়েছে ।

ট্রেনটি রেলওয়ে পাকশী বিভাগের সিরাজগঞ্জ বাজার ষ্টেশনে অবস্থানকালে রবিবার আনুমানিক সকাল ছয়টায় এই রিহার্সেল হ্যান্ডেল চুরি হয়। এতে নির্দিষ্ট সময় সকাল ছয়টায় ট্রেনটি ছেড়ে যাবার কথা থাকলেও সাড়ে তিনঘণ্টা পর সকাল সাড়ে নয়টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে ট্রেনের কয়েক শতাধিক যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। টানা তিন দিন ছুটির পর যে সব যাত্রী ঢাকায় অফিস করতে সিরাজগঞ্জ থেকে ট্রেনে উঠেছিলেন তারাও চরম হতাশায় ভুগছিলেন।

রিহার্সেল হ্যান্ডেল চুরির ঘটনায় রেলওয়ে বিভাগীয় পাকশীর ব্যবস্থাপক শাহিদুল ইসলামের নির্দেশে পাকশীর এটিও সোবহানকে আহবায়ক করে চার সদস্যের তদন্ত টিম গঠণ করা হয়েছে। একই সাথে তদন্ত টিমকে আগামি সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ড্রাইভার রবিউল ইসলাম জানান, ঢাকা থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে দশটায় সিরাজগঞ্জ বাজার স্টেশনে এসে পৌঁছে। এরপর ট্রেনের জানালা দরজা বন্ধ রেখে তিনি সহ সকল স্টাফরা বাসায় চলে যান। সকালে ট্রেনের ইঞ্জিন চালু করতে গিয়ে দেখা যায় রিহার্সেল হ্যান্ডেল নেই।

পরে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত ঈশ্বরদী থেকে রিহার্সেল হ্যান্ডেল পাঠানোর জন্য বলা হয়। সকাল সাড়ে নয়টার দিকে রিহার্সেল হ্যান্ডেলটি পৌঁছালে ইঞ্জিনটি পুরোপুরি সচল করে জামতৈল স্টেশন থেকে সাড়ে নয়টার দিকে ট্রেনটি ছেড়ে দেয়া হয়।

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাবিবুর রহমান জানান, রিহার্সেল হ্যান্ডেলটি চুরি হওয়ার কথা না। কারণ নিয়মানুযায়ী ইঞ্জিন বন্ধ করার পর হ্যান্ডেলটি ড্রাইভারের সাথে নিয়ে যাওয়ার কথা। কিন্তু ট্রেন চালক তা করেননি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানান।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, চুরি হওয়ার কোন তথ্য আমাদেরকে জানানো হয়নি। আমাদেরকে বলা হয়েছিল ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে। পরে জেনেছি রিহার্সেল হ্যান্ডেল চুরি হয়েছে। তবে এবিষয়ে কোন অভিযোগ বা জিডি করা হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সিরাজগঞ্জ-ঢাকা গামী ট্রেনটি আগে ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ হয়ে ঢাকার মধ্যে চলাচল করতো। সে সময় প্রচুর যাত্রী হতো। কিন্তু রেলেওয়ের উচ্চ পর্যায়ের একটি চক্রের তদ্বিরে প্রায় দু’বছর আগে ঈশ্বরদী থেকে ট্রেনটিকে তুলে নিয়ে সিরাজগঞ্জ থেকে ঢাকার মধ্যে চালানো হচ্ছে। এর পর থেকে প্রতিদিন রেলওয়ে কর্তপক্ষকে প্রায় এক লাখ টাকা করে লোকসান গুণতে হচ্ছে। শুধু তাই নয়, সিরাজগঞ্জ থেকে ট্রেনটি চালু করার পর থেকে সিরাজগঞ্জ স্টেশন ইয়ার্ডে নানা অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। অতিসম্প্রতি মালগাড়ি থেকে গম চুরি করার সময় বাধা দেওয়ায় রেলওয়ে নিরাপত্তাবাহিনীর দু’সিপাহীকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করা হয়। রাজস্ব লোকসান থেকে রক্ষা পেতে ও যাত্রীদের সুবিধা বৃদ্ধিতে ট্রেনটিকে পুণরায় ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ হয়ে ঢাকার মধ্যে চালানোর জন্য সম্প্রতি রেলপথ মন্ত্রীর নিকট আবেদন করা হয়েছে। শুধু যাত্রী নয়,স্বয়ং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারিরাও ট্রেনটিকে পুণরায় ঈশ্বরদী থেকে চালানোর পক্ষে সমর্থন জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট