1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বোনভোজনে নানা আয়োজনে বিদেশিদের অংশগ্রহণ

  • প্রকাশিত : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঐতিহ্যবাহী ঈশ্বরদী উপজেলা
প্রেসক্লাবের বার্ষিক বনভোজন উপলক্ষে আলোচনাসভা, আবৃত্তি প্রতিযোগিতা, বইয়ের মোড়ক উন্মোচন, খেলাধুলা সহ বিভিন্ন প্রকার প্রতিযোগিতা, এশিয়ান টিভির বর্ষ পূর্তির কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী
অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার দিনব্যাপি পাকশী রিসোর্টে আয়োজিত এসব অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রেলের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান হোসেন। বিশেষ অতিথি হিসেবে ঈশ্বরদী উপজেলা আইনজীবি পরিষদের সভাপতি এড. মকলেছুর রহমান মুকুল বিশ্বাস ও বিশিষ্ট সমাজসেবক ডাক্তার হামদান মন্ডল বক্তব্য দেন।

ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুল আবেদীন, এড. হেদায়েত-উল হক, সহকারী অধ্যাপক নূরমোহাম্মদ খোকন, প্রভাষক নজরুল ইসলাম মুকুল, বিপুল জোয়ার্দার, সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান, বায়েজিদ বোস্তামী পলাশ ও ইয়াছিন শেখ বক্তব্য দেন। পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিদেশি সহ অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও এশিয়ান টিভির বর্ষপুর্তির কেক কেটে মিষ্টি মুখ করেন।

এর আগে প্রথম পর্বের অনুষ্ঠান মালায় কবি ও ছড়াকার সাংবাদিক প্রভাষক নজরুল ইসলাম মুকুলের লেখা ‘কাগজ পাখি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও বইয়ের মোড়ক উন্মোচন করেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকারসহ অতিথিবৃন্দ।নারী,পুরুষ ও রাশিয়ান নাগরিকের সমন্বয়ে অনুষ্ঠিত ‘‘বাজনা থামলে বালিশ কোথায়’’ খেলায় প্রথম স্থান অধিকার করেন অনুষ্ঠানের সভাপতি ও জনকন্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্না এবং কবিতা আবৃতিতে প্রথম পুরস্কার ছিনিয়ে নেন, বিশেষ অতিথি এড.মকলেছুর রহমান মুকুল বিশ্বাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট