1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার রেলওয়ে পাকশী বিভাগের পারবর্তীপুর রেল স্টেশনে জনমুখি গণশুনাণী অনুষ্ঠিত মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে ————-বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—রুপপুরে জাহিদুর রহমান পাতা আমাকে বেগম খালেদা জিয়ার আদর্শে ও সংস্পর্শে রেখে পরিপূর্ণ মানুষ ও এমপি বানানো হয়েছে— সাবেক এমপি সিরাজ সরদার ঈশ্বরদীতে  জাতীয় সমাজসেবা দিবস পালিত

ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রার্থী ঘোষনা উপলক্ষে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১২২৪ বার দেখা হয়েছে

ঈশ্বরদী প্রতিনিধি ॥ বৃহস্পতিবার (২৩শে সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রার্থী ঘোষনা উপলক্ষে সাবেক ভুমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফের বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ঈশ্বরদী উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুন্নাহার শরীফ। আওয়ামীলীগ কেন্দ্রিয় উপ-কমিটির নেতা শাকিবুর রহমান শরীফ কনক, আওয়ামীলীগ কেন্দ্রিয় উপ-কমিটির নেতা রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরদী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, শিল্প ও বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মালিথা, ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক কাদের, আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম, সেচ্ছাসেবক লীগের নেতা পৌর কাউন্সিলর আমিনুর রহমান, জেলা কৃষক লীগের অন্যতম নেতা আসাদুর রহমান বীরু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শিরান শরীফ তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, উপজেলা ছাত্র লীগের সভাপতি রাকিবুল হাছান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,আওয়ামীলীগের যে সব নেতা মধু কুঞ্জনে মধুর সন্ধানে থাকে এবং যাদের পরিবার ৭১-এ মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরোধিতা করেছেন তাদেরকে নিয়ে দলের মধ্যে গ্রুপিং করে সম্মেলন করা যাবেনা। আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাদের নিয়ে সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে আগামি ২৯ সেপ্টেম্বর ঈশ্বরদীতে উপজেলা আওয়ামীলীগের অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক সম্মেলন করতে হবে। যাতে করে দলের ভাবমূর্তি ঠিক থাকে।

বক্তারা আরো বলেন, দলীয় গঠনতন্ত্র বহির্ভূতভাবে দীর্ঘদিনের অর্থ লোপাটকারীদের সাথে নিয়ে অনুষ্ঠিতব্য সম্মেলনকে প্রশ্নবিদ্ধ করে পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা করা হলে যে কোন কিছুর বিনিময়ে তা আওয়ামীলীগ নেতা কর্মীরা প্রতিহত করবে। বক্তারা এমপি নুরুজ্জামান বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি (নুরুজ্জামান বিশ্বাস) আওয়ামীলীগ নেতাকর্মীদের অভিভাবক। সকলকে আপনার ছায়াতলে রেখে সুন্দর পরিবেশ সৃষ্টির মাধ্যমে সম্মেলন অনুষ্ঠানের ব্যবস্থা করা উচিত।

পরে কামরুন্নাহার শরীফ আগামি ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সম্ভাব্য সভাপতি প্রার্থী ইছাহক আলী মালিথা ও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে শাকিবুর রহমান শরীফ কনকের নাম ঘোষনা করে হাত উঁচিয়ে সকলের সাথে পরিচয় করে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট