1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল

 ঈশ্বরদী-আটঘরিয়ায় শারদীয় দুর্গাপূজা মন্দির পরিদর্শন ও কুশল বিনিময় বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দের

  • প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫৪৬ বার দেখা হয়েছে

ক্যাপসন ।। পুজা মন্ডপে বক্তব্য দেন,বিএনপি নেতা জাকারিয়া পিনটু।

এএ আজাদ হান্নান,ঈশ্বরদী ॥ পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিনটু গত দু’দিনব্যাপি ঈশ্বরদী-আটঘরিয়ার শারদীয় দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মহা-অষ্টমীতে আটঘরিয়ার লক্ষীপুর ইউনিয়নের বারোয়ারী কালী মন্দির, নিমতলা দূর্গা মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মন্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়ের পাশাপাশি স্থানীয় সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা ও উপহার প্রদান করেন।

বুধবার বিকেলে নবমীতে ঈশ্বরদী পৌর এলাকা, মুলাডুলি,সাঁড়া ও সাহাপুরসহ বিভিন্ন ইউণিয়নের বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শকালে পিন্টু আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান। এসময় পিনটুর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:ফারুক হোসেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ফিরোজ,সাবেক সদস্য সচিব বিষ্টু কুমার সরকার,যুগ্ন-সম্পাদক আতাউর রহমান পাতা, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর ইলিয়াস আহমেদ এলবাস, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, ওহিদুজ্জামান মিন্টু, বিএনপির নেতা আখতারুজ্জামান কবু, জামিল হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, সদস্য সচিব মাহামুদুর রহমান জুয়েল, বিএনপি নেতা আবু সিদ্দিক বেল্টু,শিল্প বণিক সমিতির নির্বাহী সদস্য

ক্যাপসন ।। পুজা মন্ডপ পরিদশন করেন,পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খোরশেদ আলম দিপু,খোরশেদ আলম জুয়েল, সালাউদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক বাবু সরদার,মাহমুদুর রহমান সোনামণি,পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক রাশেদুল ইসলাম রিপন, যুগ্ন আহবায়ক সেলিম চৌধুরী, যুগ্ন আহবায়ক রেজাউল হক মুকুল,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফারুক প্রমূখ। অন্যদিকে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলও গত দু’দিন ধরে তার নির্বাচনী এলাকা ঈশ্বরদী-আটঘরিয়ার বিভিন্ন পুজা মন্দির পরিদর্শণ করেন।

পরিদর্শন কালে তিনি হিন্দু সম্প্রদায়েরনেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন। পুজা মন্ডপ পরিদর্শনকালে অধ্যাপক আবু তালেব মন্ডলসহ অন্যান্য সেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক,উপজেলা জামায়াতের সেক্রেটারী সাইদুল ইসলাম,পৌর জামায়াতের আমির আলহাজ্ব গোলাম আজম,গোলাম রব্বানী,মাসুদুর রহমান ও আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বিএনপি ও জামায়ত নেতাদের পুজামন্ড পরিদর্শন ও কুশল বিনিময়ে সনাতন ধর্মলম্বীদের নেতা সুনীল চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট