1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীর খারজানি কমিউনিটি ক্লিনিকে সেবা ও ঔষধ পাচ্ছেনা রোগীরা

  • প্রকাশিত : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ১২৩১ বার দেখা হয়েছে

ঈশ্বরদী প্রতিনিধি ॥ ঈশ্বরদীর খারজানি কমিউনিটি ক্লিনিকে রোগীদের যথাযথ সেবা ও সরকারি ঔষধ না দিয়ে দোকানে বিক্রি করা হয় বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন ভূক্তভূগি এলাকাবাসী। এবং রোগীদের সাথে দূর্ব্যবহার করে বলেও জানান ভুক্তভূগিরা।

নাম প্রকাশ না করার শর্তে সেবা বঞ্চিত এলাকাবাসীরা জানান,
ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের খারজানি কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার নুরুজ্জামান সোহাগ দায়িত্বে অবহেলা করায় বেশিরভাগ সময় ক্লিনিকের ফটকে তালা ঝুলে থাকে। সময়মত অফিসে না আসলেও বেলা বারোটা বাজলেই কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার নুরুজ্জামান সোহাগ চলে যান।

প্রতি মাসে দু’দিন করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন করে এমবিবিএস ডাক্তার এসে রোগীদের চিকিৎসা দেওয়ার নিয়ম থাকলেও কোন এমবিবিএস ডাক্তার আসেন না এই ক্লিনিকে।

ক্লিনিক চত্বরে একটি টিউবয়েল থাকলেও তার হ্যান্ডেল খুলে অফিস ঘরে আটকে রাখা হয়েছে। ক্লিনিকে কতজন কর্মরত আছেন এবং সকল অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার নুরুজ্জামান সোহাগ সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, আমার কোন বক্তব্য নেই। বক্তব্য দেওয়ার বিধি নিষেধ আছে। সকল অভিযোগের বিষয়ে বক্তব্য দিবেন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসমা খানম।

কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার নুরুজ্জামান সোহাগের সাংবাদিকদের নিকট দেওয়া বক্তব্যসহ ভুক্তভোগী গ্রামবাসীদের অভিযোগের বিষয়ে জানার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্যকর্মকর্তা আসমা খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাক্ষাত ও বক্তব্য দেওয়ার কথা বলে সময় ক্ষেপন করে বক্তব্য না দিয়েই কৌশলে কমপ্লেক্স থেকে চলে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট