1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার রেলওয়ে পাকশী বিভাগের পারবর্তীপুর রেল স্টেশনে জনমুখি গণশুনাণী অনুষ্ঠিত মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে ————-বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—রুপপুরে জাহিদুর রহমান পাতা আমাকে বেগম খালেদা জিয়ার আদর্শে ও সংস্পর্শে রেখে পরিপূর্ণ মানুষ ও এমপি বানানো হয়েছে— সাবেক এমপি সিরাজ সরদার ঈশ্বরদীতে  জাতীয় সমাজসেবা দিবস পালিত

ঈশ্বরদীর কামাল পুরে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে  বিএনপির সভাপতি বীর মোল্লাহ গুলিতে নিহত

  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে


স্টাফ রিপোর্টার,ঈশ্বরদ,পাবনা ।। ঈশ্বরদীর কামালপুরে জমিজমা, ব্যবসা বাণিজ্য ও অর্থ সংক্রান্ত সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন ধরে বিরাজমান বিরোধের জেরে চাচাত ভাইয়ের ছোড়া গুলিত লক্ষিকুন্ডা ইউনিয়ন বিএনপির আহবায়ক বীরু মোল্লাহ (৫২) নিহত হয়েছেন। বুধবার সকাল দশটায় নিহতের নিজ বাড়ীতে এই মর্মান্তিক হত্যাকান্ড ঘটেছে। এঘটনার পর এলাকায় মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা তাদের পারিবারিক বিরোধকৃত জমি থেকে অবৈধভাবে মাটি কাটে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ বুধবার সকালে বীরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা চরম পর্যায়ে পৌঁছে। পরে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি করে এবং তাদেরকে স্থান ত্যাগ করতে বলে। তারা সেখান থেকে না গেলে পরে তাদের লক্ষ্য করে তারা আবারো গুলি করলে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এলাকার ভিন্ন একটি সূত্রমতে, বাড়ির জানালা দিয়ে গুলি করে হত্যা করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান জানান, পারিবারিক বিরোধ নিয়ে কথা বলতে গিয়েছিল। কিন্তু বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় ঈশ্বরদী থানা ও পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট