1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

ঈশ্বরদীতে মাঠের পর মাঠ সরিষার বাম্পার ফলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৫০৮ বার দেখা হয়েছে

তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী: চলতি মৌসুমে ঈশ্বরদীতে সরিষার বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের সহযোগিতায় ও পরামর্শে গত মৌসুমের তুলনায় ঈশ্বরদীর প্রায় দ্বিগুণ জমিতে সরিষার আবাদ করা হয়েছে। এবার আবাদের পরিমাণ ১৭’শ ৫০ হেক্টর জমিতে । গতবার আবাদ হয়েছিল ১১’শ ৯০ হেক্টর জমিতে।

গতবার উৎপাদন হয়েছিল ১৫’শ ৮০ মেট্রিকটন এবার উৎপাদনের টার্গেট করা হয়েছে ২৩’শ৬২ মেট্রিকটন। যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুনের কাছাকাছি। ঈশ্বরদী কৃষি সম্প্রসরণ কর্মকর্তার কার্যালয় সুত্রে এসব তথ্য জানা গেছে।

সুত্রমতে,মৌসুম শুরুর আগ থেকে কৃষি বিভাগের আন্তরিকতায় এবং কৃষকদের নানাভাবে নহযোগিতা ও পরামর্শে সষিার আবাদ বৃদ্ধি করা হয়েছে।ঈশ্বরদী কৃষি সম্প্রসরণ কর্মকর্তা মিতা মন্ডল জানান,ঈশ্বরদীর তালিকাভুক্ত কৃষকদের সময়মত সার ও উন্নত জাতের বীজ দেওয়া হয়েছে। উন্নত জাতের বারি-১৪ সরিষা বীজ দেওয়া হয়েছে। যাতে করে কৃষকরা বারি-১৪ জাতের সরিষা আবাদ করে বেশি লাভবান হন। আশা করছি সরিষার বাম্পার ফলন হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত কৃষক আব্দুল বারীসহ কয়েকজন কয়েকজন কৃষক জানান, আমন ধানের জমিতে এবার সরিষার আবাদ করেছি। কৃষি বিভাগ এক কেজি বীজ ও ২০ কেজি সার সার দিয়েছেন । ভাল আবাদ হয়েছে। আশা করছি বাম্পার ফলন হবে।

কৃষি কর্মকর্তা মিতা মন্ডল জানান, সরকার দেশে ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কমাতে সরিষা ও তেলজাতীয় ফসল আবাদের ওপর জোর দিয়েছে। ঈশ্বরদীতে সরিষার ভাল ফলনে মাঠে মাঠে এখন সরিষা খেতের হলুদের সমারোহ। খেতের পর খেত হলুদে রং এ ছেয়ে গেছে । মধু আহরণে বেড়েছে মৌমাছির আনাগোনা।

চারদিকে সরিষা ফুলের সুবাস ছড়িয়ে পড়ছে । পরিবেশকে মোহনীয় করে তুলেছে । সেই মোহনীয় পরিবেশ ও হলদে আভার পরশ নিতে খেতে ছুটছেন উৎসুক নানা বয়সী মানুষ।ঈশ্বরদীতে সকল তালিকাভুক্ত কৃষককে প্রণোদনা হিসেবে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করায় ইতোমধ্যে গত বছরের তুলনায় দ্বিগুণ উৎপাদন হওয়ায় কৃষক কুলেও অনেকটা স্বস্তি ফিরেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট