1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার রেলওয়ে পাকশী বিভাগের পারবর্তীপুর রেল স্টেশনে জনমুখি গণশুনাণী অনুষ্ঠিত মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে ————-বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

ঈশ্বরদীতে পদ্মা নদীর মাটি ও বালু লুটেরা বাহিনীর গডফাদারসহ গ্রেফতার তিনজন

  • প্রকাশিত : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২০২৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ঈশ্বরদী ॥ মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক সহ ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পদ্মা নদীর মাটি ও বালু লুটেরা সিন্ডিকেডের গড ফাদার কামাল উদ্দিন সহ তিন সদস্যকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানার বেরসিক অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ও এসআই আতিক।

গ্রেফতারকৃত অন্যরা হলো লক্ষিকুন্ডা ইউনিয়নের বিলকেদা গ্রামের মৃত আমির উদ্দিন প্রাং ছেলে রাজা প্রাং ও মৃত তোফাজ্জল হোসেনের ছেলে জামিরুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ঈশ্বরদী থানার বেরসিক অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম আতিক সঙ্গীয় ফোর্স নিয়ে লক্ষ্মীকুন্ডার বিভিন্ন এলাকায় অভিযান চালান। ঈশ্বরদী থানা, রূপপুর পুলিশ ফাঁড়ির ও এলাকা বাসীদের দেওয়া তথ্য সুত্রে এসব জানা গেছে।

সুত্রমতে, চক্রটি দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে মাটি-বালু প্রকাশ্যে লুট করে লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে চরাঞ্চলের খাস জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ৫৬টি ইটভাটায় বিক্রি করে আসছিল । একই ভাবে ঐ সব ইটভাটার মালিকরাও মাটি ও বালি চুরি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়ে সরকারী খাস ও ব্যক্তি মালিকানাধীন সমতল ফসলী জমি থেকে মাটি কেটে ও বালি তুলে বিক্রয় করছেন। এতে ব্যক্তিগতভাবে এই সিন্ডিকেট সদস্যরা কোটি কোটি টাকার মালিক হলেও সরকারকে প্রতি বছর কয়েক কোটি টাকার রাজস্ব হারাতে হচ্ছে। সুত্র মতে, থানা পুলিশ ইতিপূর্বেও একাধিক অভিযান চালিয়ে ঐসব পয়েন্ট থেকে ১০/১২ টি ড্রাম ট্রাক, ট্রাক্টর, মাটি ও বালি কাটার এস্কেভেটর (বেকু) জব্দ করে অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের ও ১৫জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। কিন্তু আসামীরা জামিনে ছাড়া পেয়ে আবারও পদ্মানদী থেকে বেপরোয়া ভাবে মাটি কাটা ও বালি লুট শুরু করেছে।

সুত্রমতে বিষয় গুলো সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীলদের জানা থাকলেও রহস্যজনকভাবে মাটি-বালু লুট এবং অবৈধ ইটভাটায় ইট তৈরী বন্ধ না হওয়ায় পুলিশ প্রশাসন এই অভিযান চালায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, গ্রেফতারকৃতরা পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি চুরি ও বালি উত্তোলন মামলার পলাতক আসামী ছিলো। তাদের গ্রেফতার করে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধভাবে মাটি চুরি ও বালি উত্তোলন প্রতিরোধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট