1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার

ঈশ্বরদীতে উৎপাদিত কৃষি পণ্য প্রক্রিয়াজাত করে দেশে এবং আন্তর্জাতিক বাজারে পাঠানো হবে-কৃষিমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৯৪৯ বার দেখা হয়েছে

প্রধান অতিথির বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী বীর মক্তিযোদ্ধা ড,আব্দুর রাজ্জাক এমপি।

স্টাফ রিপোর্টার।। কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দর রাজ্জাক
বলেছেন, বিভিন্ন সংস্থা, বড়বড় বিজ্ঞানী ও অর্থনীতিবিদরা
বলেন, পৃথিবীতে একটা খাদ্য সংকট হবে। এই প্রেক্ষিতে আমাদের দেশের-মিলার এবং বড়বড় কর্পোপরেট হাউজের মালিকরা কৃষিপণ্য ব্যবসায় এসেছে। তারা একদম বেপরোয়া ভাবে চাল ও ধান কিনছেন। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পর তদন্তে গিয়ে একটা গুদামেই
৫ হাজার টন চাল রয়েছে বলে জানতে পারা যায়। যারা চাল কিনছে তাদের আশা, আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়বে এবং গমের দাম বাড়লে চালের উপর প্রভাব পড়বে, চালের দামও বেড়ে যাবে। এই কারণে মনে হয় চালের দাম বেড়েছে। এবার গতবারের চেয়ে ১ লাখ মেঃটন বেশী ধান উৎপাদন করেছি। আমি মনে করি মোটা
চালের দাম বাড়ার কোন কারণ নেই। ইনশাআল্লাহ যে উৎপাদন হয়েছে তাতে খাদ্য নিয়ে কোন সমস্যা হবেনা।
মন্ত্রী আরও বলেন, আম,লিচুসহ সব কিছুরই প্রক্রিয়াকরণ করার জন্য কি করা যায় তা দেখার জন্য ঈশ্বরদী এসেছি। আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে দেখতে পারবেন, ব্যবস্থা হবে। বড়বড় কোম্পানীকে বলেছি তারাও কাজ করবে আশাকরি।

তিনি আরো বলেন, ঈশ্বরদীতে উৎপাদিত লিচু সহ সকল কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে দেশে এবং আন্তর্জাতিক বাজারে পাঠানোর প্রয়োজনিয় ব্যাবস্হ্যা করা হবে।

বিরোধী দলের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আমরা কি বল্লাম না বল্লাম তাতে কিছু যায় আসেনা, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মাননীয় প্রধানমন্ত্রী বা আমি যাই বলি, আমরা সংবিধানের বাইরে কিছু বলিনা। সংবিধানে সু-স্প্ষভাবে লেখা আছে নির্বাচন কোন সরকার করবেনা। নির্বাচন করবে নির্বাচন কমিশন। আমাদের সংবিধানের ১২৬ ধারায় সু-স্পষ্টভাবে লেখা আছে যে, সরকারের সকল নির্বাহী নির্বাচন কমিশনের নির্দেশ মত কাজ করবে। বাংলাদেশে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে। বিএনপি সব সময় আন্দোলনের হুমকি দেয়, ইনশাআল্লাহ আমরা গণমানুষের দল , আমাদের পায়ের নীচে মাটি আছে। তাই আওয়ামীলীগকে নিয়ে তাদের হুমকি মোকাবেলায় আমরাও প্রতিরোধ করব। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সুগারক্রপস্ গবেষনা
ইনষ্টিটিউট স্কুল মাঠে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে আয়োজিত দু’দিন ব্যাপী লিচু মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাবনা-৪ আসনের এমপি ও বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে শহিদুল ইসলাম বকুল এমপি, বাংলাদেশ সুগারক্রপস্ গবেষনা ইনষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কুয়াশা মাহমুদ ও ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার সহ বিভিন্ন
পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভাপতির বক্তব্য রাখছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।

এসময় উম্মে কুলসুম স্মৃতি এমপি, হোসনে আরা বেগম এমপি, শামিমা আক্তার খানম এমপি, নাদিয়া ইয়াসসিন জলি এমপি, পাবনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীহের সভাপতি রেজাউর রহিম লাল, পাবনা জেলা প্রশাসক বিস্বাস রাসেল, পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম বিপিএম, বাংলাদেশ সুগারক্রপস্ গবেষনা ইনষ্টিটিউটের ডিজি ড.আমজাদ হোসেন, ধান গবেষণা ইনষ্টিটিউটের ডিজি শাজাহান কবীর, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিস্বাস, ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা, আটঘরিয়া পৌর মেয়র রতন আলী, পাবনা পৌর মেয়র শরীফ প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, শিল্পপতি মেজর ইমরুল (অবঃ), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আব্দুস ছালাম ও মূরাদ মালিথা, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি কুল ময়েজ, সাধারণ সম্পাদক আবুল হাসেমসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী দুপুরে নাটোরের একটি অনুষ্ঠানে যোগদানের পর দাশুড়িয়া নওদাপাড়ার একটি লিচু বাগান পরিদর্শন শেষে ঈশ্বরদী আসেন। মধ্যাহ্ণ ভোজ শেষে গার্ড অব অনার গ্রহন করেন। এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পনের পর ফিতা কেটে লিচু মেলার উদ্বোধন করেন। পরে মন্ত্রী স্কুল মাঠের মেলার স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের খোঁজ খবর নেন। বিকেল সাড়ে তিনটায় মন্ত্রী মূল অনুষ্টানে যোগ দেন এবং তাঁকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট