1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে উপজেলা চেয়ারম্যান পদের দুই প্রার্থীর নির্বাচন জমে উঠেছে

  • প্রকাশিত : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৬১২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী: আগামি ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন ঈশ্বরদীতে জমে উঠেছে। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে তিনজন চেয়ারম্যান প্রার্থী,চারজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও সাতজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু (মটর সাইকেল প্রতীক), ১নং সাঁড়া ইউনিয়ন পরিষদের একাধিক বার নির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার (আনারস প্রতীক), এবং জাহাঙ্গীর আলম সিদ্দিকী (ঘোড়া প্রতীক) নিয়ে লড়ছেন।

ভাইসচেয়ারম্যানদের মধ্যে রয়েছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন (মাইক),সাইফুল ইসলাম বাবু মন্ডল (চশমা),আরিফুল ইসলাম লিটন (টিউবওয়েল),সাবেক জেলা পরিষদ সদস্য সফিউল আলম বিশ্বাস (তালা), আব্দুর রহমান মিলন (উড়োজাহাজ),মেহেদী হাসান লিখন মোল্লা (বৈদ্যুতিক বাঘ) ও আব্দুল বারী (টিয়া)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে রয়েছেন, পাবনা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক,সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া (ফুটবল প্রতীক),এম এ পাস ও মুক্তিযোদ্ধা কন্যা সোহানা পারভীন রুনা (সেলাই মেশিন),বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী (কলস প্রতীক) ও পারভীন খাতুন (হাঁস প্রতীক) ।

চেয়ারম্যান পদে জমজমাট প্রচার-প্রচারণায় আনারস প্রতীকের এমদাদুল হক রানা সরদার ও মটরসাইকেল প্রতীকের আবুল কালাম আজাদ মিন্টু সক্রিয় থাকায় তাদের মধ্যে লড়াই চলছে বলে অনেকেই মন্তব্য করছেন। ঘোড়া প্রতীকের জাহাঙ্গীর আলম সিদ্দিকীর নীরবে নিভৃতে চালিয়ে যাওয়া প্রচার প্রচারনায় বিশেস নির্বাচনী হাওয়া লেগেছে বলেও কেউ কেউ মন্তব্য করেছেন। আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের পক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নেই আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী পথসভা,লিপলেড বিতরণসহ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত ঈশ্বরদী উপজেলা। এই উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার ১৬৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লক্ষ ৩৫ হাজার ৫০৬ জন ও পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৬৫৯জন এবং হিজরা ৩ জন । এসব ভোটারদের সামনে রেখে প্রত্যেক প্রার্থীই নিজের পক্ষের আওয়ামীলীগ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।

এই নির্বাচনকে ঘিরে আবুল কালাম আজাদ মিন্টু ও এমদাদুল হক রানার পক্ষে বিপক্ষে নানা অভিযোগ,মারপিট ও হুমকি ধামকির ঘটনায় নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে নানা প্রকার আলোচনা সমালোচনা ও ভিতির সঞ্চার হচ্ছে বলে ভোটাররা জানান। নির্বাচন কমিশনের বেধে দেওয়া প্রার্থীদের নির্বাচনী খরচের পরিমাণকে দু’একজন প্রার্থীবাদে বাকিদের কেউই তোয়াক্কা না করে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী এলাকায় লাগানো

পোস্টার,লিপলেট,হ্যান্ডবিল,মাইকিং,সামাজিক মাধ্যমে প্রচার প্রচারনা এবং প্রার্থী ও সমর্থকদের প্রচারনার ধরন দেখে পরিস্কার বোঝা যাচ্ছে যে,প্রার্থীরা যার যার অবস্থান থেকে কি পরিমাণ অর্থ ব্যয় করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট