1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা

ঈদকে সামনে রেখে ঈশ্বরদীতে নানা প্রকার নকল পন্যের সমাহার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৮২০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী।। আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঈশ্বরদী বাজারের কতিপয় ব্যবসায়ীসহ শহর ও গ্রামের রাস্তার পাশের কতিপয় ব্যবসায়ীরা নিত্য খাদ্য পণ্য, কসমেটিক আইটেম, সারবীজ, ওষুধ তেলসহ নানা প্রকার নকল পন্য বিক্রির মহোৎসব শুরু করেছে। সংশ্লিষ্ট
বিষয় প্রতিরোধের দায়িত্বশীলদের কেউ কেউ রহস্যজনক ভাবে তাদের এসব নকল ও ভেজাল পণ্য বিক্রিতে সমর্থন রয়েছে । এতে সহজসরল ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ঐসব অসৎ ব্যবসায়ীদের কারণে। আবার কৃষি ক্ষেত্রেও মারাত্মক ক্ষতির শিকার হতে হচ্ছে কৃষকদের মাঝে মধ্যে ভোক্তা অধিকারের পক্ষ থেকে বিভিন্ন নকল ও ভেজাল পণ্য বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালানো হলেও প্রশাসনের অন্য কোন কর্মকর্তাদের অভিযান চোখে পড়েনা বললেই চলে। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ
কর্মকর্তা, ঈশ্বরদীর সচেতন মহলের একাধিক ব্যক্তি ও ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রমতে, ব্রিটিশ আমল থেকেই ঈশ্বরদী এলাকা উন্নত। যোগাযোগ ব্যবস্থাও দেশের অনেক জেলা শহরের চেয়েও বেশী উন্নত। নানা কারণেই এখানে বিভিন্ন কল কারখানা গড়ে উঠেছে। বৈধ ব্যবসা-বাণিজ্যেও এখানকার মানুষ অনেক এগিয়ে রয়েছে। একইভাবে অবৈধ ব্যবসা-
বানিজ্যরও সুযোগ থাকায় কিছু মানুষ তা করে যাচ্ছে। দেশী বিদেশী মানুষের অবস্থান থাকাটাও নকল ও ভেজাল পণ্য আমদানী,উৎপাদন ও বিক্রির সুবিধা বেশী বলে ভিন্ন ভিন্ন সূত্র জানায়। এক পুলিশ কর্মকর্তার অভিযোগমতে, বাজারের কয়েকটি কসমেটিক দোকানে খোজ করলেই
নকল কসমেটিক আইটেম পাওয়া যাবে। যেসব নকল কসমেটিক গুলো কলকাতা বাজারের ফুটপাত থেকে কিনে এনে বেশী দামে বিক্রি করা হয়। বিভিন্ন এলাকার ফ্যাক্টরীতে উৎপাদিত নকল সার বীজ ওষুধ প্রকাশ্যে
বিক্রি করা হলেও দেখার কেউ নেই। এছাড়াও ঈদকে সামনে রেখে নকল খাদ্য পণ্য উৎপাদনকারী ব্যবসায়ীরা তৎপর হয়ে উঠেছে। নামি দামি কোম্পানীর আদোলে সিল, স্টিকার লাগিয়ে নকল কৃষিপণ্য বিক্রি করা হচ্ছে। একই ভাবে নানা প্রকার নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য তৈরী ও বিক্রি করে প্রতারণা করা হলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা দেখেও না দেখার ভান করে সময় ক্ষেপন করে যাচ্ছেন। গতকাল রবিবার বাজার রোডের মৌসুমি এন্টার প্রাইজের মালিক মাজদার হোসেনকে ছয় প্রকার নকল কীটনাশক বিক্রির অপরাধে একলক্ষ টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকারের অভিযানে। স্টেশন বাজারের সাজ সমাহারের মালিককে নকল পণ্য বিক্রির অভিযোগে পাঁচ হাজার টাকা এবং করবী শাড়ী ঘরের মালিককে দু’হাজার টাকা জরিমানা করা হয়। এসব জরিমানা করায় ভোক্তা অধিকারকে অভিনন্দন জানানো হয়েছে ভুক্তভোগীদের পক্ষ থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট