1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

  আছাদ ফুড প্রোডাক্ট’র নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৪৬১ বার দেখা হয়েছে

গত ২১ জুন দৈনিক স্বত:কন্ঠ ও দৈনিক আজকের ডাক পত্রিকার অনলাইন সংস্করণে ‘ ঈশ্বরদীতে আছাদ চানাচুর কোম্পানির মালিক হিরোইনসহ আটক’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আছাদ ফুড প্রোডাক্ট’র পরিচালক ইউনুছুর রহমান লিটন ও আনিসুর রহমান জনি। তারা লিখিত প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন, ঈশ্বরদীর সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান আছাদ ফুড প্রোডাক্ট সারাদেশে এক নামেই পরিচিত। দেশ জুড়ে এ প্রতিষ্ঠানের খ্যাতি রয়েছে। প্রায় ৪০ বছর ধরে এ প্রতিষ্ঠানটি বেশ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। এতে বেশ কিছু বেকার মানুষের কর্মসংস্থান হয়েছে । এমনকি ব্যবসা ক্ষেত্রে ঈশ্বরদীর মুখও অনেকটা  উজ্জল হয়েছে। এই সুনাম নষ্ট করতে স্থানীয় একটি কুচক্রী মহলের কতিপয় সদস্য দীর্ঘদিন থেকে নানা কৌশলে আর্থিক সুবিধা নিতে ব্যর্থ হয়ে প্রষ্ঠিানটির ব্যবসায়িক সুনাম নষ্ট ও ক্ষতি করার অপচেষ্টা বাস্তবায়নে বিভিন্ন সময়ে ব্যর্থ হয়ে গভীর ঘড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সাম্প্রতিক সময়ে অখ্যাতসহ কয়েকটি সরকার অনুমোদনবিহীন কয়েকটি অনলাইন পত্রিকা ও ফেসবুকে মিথ্যা,ষড়যন্ত্রমূলক,ভিত্তিহীন বিভ্রান্তমূলক তথ্য উপস্থাপন ও সংবাদ প্রচার করে সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সাথে জড়িত পরিচালনা পরিষদের সকল সদস্যদের মানহানী করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠান ও পণ্যেরও ক্ষতির অপচেষ্ঠা করা হয়েছে বলে দৃঢ়ভাবে বিশ^াস করি। প্রচারিত বিষয়টি যেকোন সুষ্ঠ মানুষ পড়লেই বুঝতে পারবেন যে,একটি সাধারণ ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করে সামাজিকভাবে আমাদের ভাবমূর্তি ও আছাদ চানাচুরের সুনামক্ষুন্ন করার অশুভ উদ্দেশ্যেই এই ঘটনা সাজানো হয়েছে।’ প্রতিবাদ লিপিতে তারা আরও বলেন, আমার বাবা মৃত: বদর উদ্দিন আছাদ ফুড প্রোডাক্ট’র প্রতিষ্ঠাতা। তিনি এশিল্প প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। পিতার মৃত্যুবরণ করা পর থেকে অত্র প্রতিষ্ঠানের পরিচালক আমি ইউনুসুর রহমান লিটন দায়িত্ব পালন করে আসছি। আমার ভাই আশিকুর রহমান সুজন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বিষয়টি ঈশ্বরদীর অধিকাংশ মানুষের জানা রয়েছে। পরিবারের পক্ষ থেকে অনেক চিকিৎসা করেও তাকে মাদকের পথ থেকে ফেরানো সম্ভব হয়নি। এটাও ঈশ্বরদীর কমবেশি অনেকেরই জানা রয়েছে। সুজনকে প্রতিষ্ঠান এবং ব্যবসা সংক্রান্ত সকল কর্মকান্ড থেকে দুরে রেখে ব্যবসা পরিচালিত হয়ে আসছে। এঅবস্থায় একজন ব্যক্তির দায় কোন প্রতিষ্ঠান নিতে পারে না। এমনকি কোনভাবেই প্রতিষ্ঠানের উপর জোর করে চাপানোও কোন সুস্থ মানুষের কাজ না বলে বিশ^াস করি। গত বৃহস্পতিবার (২০ জুন) সকালে পৌর শহরের নুরমহল্লা বস্তি পাড়ার কালুর বাড়ি থেকে আশিকুর রহমান সুজনকে আটক করে আমবাগান পুলিশ ফাঁড়ি। সেই ঘটনার জেরে সুজনের সাথে আছাদ ফুড প্রোডাক্ট’র নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে যা অত্যান্ত দুঃখজনক। স্থানীয় সামাজিক মানুষ হিসেবে প্রায়ই লোক মুখে শোনা যায় বস্তি পাড়ায় কারা মাদক ব্যবসায় উৎসাহ দিয়ে আসছে এবং ঐ ব্যবসায়ীদের নিকট থেকে কে কে মাসোয়ারা নিয়ে মাদক ব্যবসাকে সহযোগিতা করে আসছে। মাসোয়রা পেতে হেরফের হলে কেকে সুকৌশলে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেয় তাও লোক মুখে শোনা যায়। তারা  বলেন, যা লিখা হয়েছে তা পরিকল্পিতভাবে আছাদ ফুড প্রোডাক্ট’র নাম ব্যবহার করে এবং আমাদের পরিবারের নামে মিথ্যা প্রবাগন্ডা ছড়িয়ে হেনস্থা করা হচ্ছে। আমরা মনে করি সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মুখরোচক সংবাদ প্রকাশে উৎসাহিত করছে একটি বিশেষ মহল। খুব শিগগিরই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রকাশিত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদের এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সংবাদ মাধ্যমের কাছে এ ধরনের অপেশাদারি সাংবাদিকতা প্রত্যাশা আমরা যেমন করিনা,তেমনি সুস্থ্য সমাজের অন্যান্য প্রতিনিধিরাও তা প্রত্যাশা করেননা। আমরা চাই, সমাজের সবার ন্যায়সংগত অধিকার সুনিশ্চিত হোক, সমাজ থেকে বঞ্চনা দূর হোক, মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত হোক। আমরা এ ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ থেকে বিরত থাকার জন্যও অনুরোধও জানাচ্ছি। মো: ইউনুসুর রহমান লিটন,ব্যবস্থাপনা পরিচালক,আছাদ ফুড প্রোডাক্টস, ঈশ্বরদী-পাবনা। তাং-২৩.০৬.২০২৪। (বিজ্ঞাপান নং-০০১)/২৪)।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট