1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান

আগামি ১০ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ১৩৯৬ বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ আগামি ১০ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক ভুমিমন্ত্রী শামসুর রহমান শামসুর রহমান শরীফের মৃত্যু জনিত কারণে পাবনা -৪ আসন শূণ্য হলে সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  নুরুজ্জামান বিশ্বাস নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় উপজেলা চেয়ারম্যান পদটি শ্যূণ্য হয়। এর পর শুরু হয় নির্বাচনী তোরজোড়। অনেকেই মনোনয়ন যুদ্ধে অংশ নেন। কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বরদীর  ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসকে  মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন নিয়ে ঢাকা থেকে আসার পর নায়েব আলী বিশ্বাস নির্বাচন কমিশন ঘোষিত গত ১৫ নভেম্বর তারিখ রবিবার বিকেলে আওয়ামী লীগ ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসে তার সমর্থিত নেতাকর্মীদের বহর নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। নেতাকর্মীদের সমর্থন ও স্বতর্স্ফুত অংশ গ্রহনেই বোঝাগেছে আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে নায়েব আলী বিশ্বাস বিজয়ী হবেন বলে অনেকেই মন্তব্য করেছেন। নায়েব আলী বিশ্বাসসহ এবার এ আসনে তিনজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ঈশ্বরদীতে উপজেলা চেয়ারম্যান পদের উপনির্বাচনে ৩ জন মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে অন্য দু’জন বিএনপি ও জাতীয় পার্টির পক্ষ হতে ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসার রায়হান কুদ্দুসের নিকট এই মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় নেতা ও মনোনয়ন প্রত্যাশিদের সাথে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস মনোনয়নপত্র দাখিল করার সময় মুহুরমুহ শ্লোগান দেওয়া হয়। মনোনয়যন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মনজুর রহমান বিশ্বাস, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস প্রমূখ। ধানের শীষ প্র্রতীকের মনোনিত প্রার্থী উপজেলা বিএনপির (একাংশ) সদস্য সচিব আজমল হোসেন সুজন মনোনয়নপত্র দাখিল করেছেন। লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টি থেকে শাহীন শাহ গাউসুল আজম মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১০ ডিসেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই ১৭ নভেম্বর মঙ্গলবার। আপিল দাখিলের শেষ তারিখ ১৮ ও ২০ নভেম্বর। আপিল নিষ্পত্তির শেষ তারিখ ২১-২২ নভেম্বর। প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর সোমবার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট