1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

আওয়ামীলীগের ভিত্তি তৃনমূল থেকে গঠিত-তথ্যমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ১২২৩ বার দেখা হয়েছে

স্বাধিনতার কন্ঠ ডেস্ক।। আওয়ামীলীগের যুন্ম-সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড, হাছান মাহমুদ বলছেন, ‘দেশের মানুষ সতর্ক আছে, সজাগ আছে। আওয়ামী লীগের ভিত্তি তৃণমূল থেকে গঠিত। সুতরাং, ছোটখাটো কাতুকুতু দিয়ে লাভ হবে না।’

বুধবার (৩রা ফেব্রয়ারি) বাংলাদেশ স্বাধিনতা পরিষদ আয়োজিত  ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মুজিব বর্ষ উপলক্ষে ‘একুশের চেতনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে কিছু ভুল তথ্য কাট-পেস্ট করে যে ধরনের প্রতিবেদন প্রচার করা হচ্ছে, এটি আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। অতীতে যেমন বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এগুলো করা হচ্ছে। আমি দেশবাসীকে অনুরোধ জানাবো যে, এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে এটি অনেকের পছন্দ নয়।’

তিনি আরও বলেন, ‘দেশে সঠিকভাবে করোনা মোকাবিলা করতে শেখ হাসিনা সক্ষম হয়েছেন। এই করোনাকালে পৃথিবীর সব দেশে যখন ঋণাত্মক জিডিপির প্রবৃদ্ধি সেখানে আমাদের পজিটিভ জিডিপি প্রবৃদ্ধি। এটি অনেকের সহ্য হচ্ছে না। সেই কারণে এখন নতুন খেলায় মেতে উঠেছে। এই খেলা খেলে কোনও লাভ হবে না। বিশ্ব ব্যাংক একটি শক্তিশালী দেশের তৎকালীন গুরুত্বপূর্ণ নেতৃত্বের সমর্থন নিয়ে দেশের বিরুদ্ধে সহযোগিতা করেছিল। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের সেই ষড়যন্ত্র ভেস্তে গেছে। এখনো যেই ষড়যন্ত্র হচ্ছে, এগুলো ভেস্তে যাবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট