1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১৮০০ কিঃমিঃ দূর থেকে নিদৃিষ্ট লক্ষে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপনাস্ত্র

  • প্রকাশিত : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ১৩২৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেক্স।। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত মহাসাগরে। ইরানের এলিট ফোর্স রেভল্যুশনারি গার্ডসের দুই দিন ব্যাপী মহড়ার শেষ দিনে এ পরীক্ষা চালানো হয়েছে।

দুই সপ্তাহের মধ্যে ইরান তিন দফায় সামরিক মহড়া চালাল। এর পূর্বে দেশটি ওমান উপসাগরে গত বুধবার ও বৃহস্পতিবার নৌবাহিনীর মহড়া চালায়। আর সেনাবাহিনীর ড্রোন মহড়া পরিচালিত হয় ৫ ও ৬ জানুয়ারি।

ইরানের রেভল্যুশনারি গার্ডসের ওয়েবসাইট জানায়, পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন পাল্লার ও ধরনের। এগুলো ১ হাজার ৮০০ কিলোমিটার দূরে থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইরানের মধ্যাঞ্চল থেকে ছোড়ার পর ক্ষেপণাস্ত্রগুলো ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে অবস্থানরত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার ভিডিওতে দেখা যায় দুটো ক্ষেপণাস্ত্র ছোড়ার পর সেগুলো সাগরে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

মেজর জেনারেল হোসেন সালামি বলেন, ‘আমাদের প্রতিরক্ষা নীতি ও কৌশলের বড় লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম হলো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে শত্রুর বিমানবাহী রণতরি ও যুদ্ধজাহাজ ধ্বংস করার সক্ষমতা অর্জন।’

আর সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বলেছেন, ‘ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হলো, শত্রুর যেকোনো দুরভিসন্ধির জবাব দিতে ইরান প্রস্তুত। তাদের জন্য এটি একটি সতর্কবার্তা। তারা যদি কোনো দুরভিসন্ধি করে, তাহলে ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের ধ্বংস করে দেব।’ তিনি আরো বলেন, ‘আমাদের হামলা চালানোর কোনো মানসিকতা নেই। তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা আত্মরক্ষা করতে প্রস্তুত।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট