1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ‘সামারা এন্টারপ্রাইজ হোলসেল এন্ড রিটেইল সুপার শপ’-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন ​।। “সাশ্রয়ী দামে সেরা মান—সামারায় আস্থা প্রতিদিন প্রতিয়মান​ বুধবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্য ন্ত প শ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জথসেকশনে বার্ষিক পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের জিআইবিআর আহমেদ মাহবুব চৌধুরী বিএনপির একমাত্র লক্ষ্য হলো রাষ্ট্র এবং মানুষের উন্নয়ন, আমরা সন্ত্রাস ও আঞ্চলিকতায়  বিশ্বাস করিনা, সারা দেশকে ধারণ করি—পাবনায় রেলমন্ত্রী শেখ রবিউল আলম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী ।।, ঈশ্বরদী জংশন স্টেশনে থাকছে স্টপেজ ।। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন টিএ পান্না ।। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুমের নেতৃত্বে সফল ট্রায়াল রান সম্পন্নের পর অবশেষে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী। আগামী ১৯ নভেম্বর (২০২৬) বিকেল ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’ ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, মহাপরিচালক আফজাল হোসেনসহ পশ্চিমাঞ্চল রেলওয়ে এবং পাকশী বিভাগের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ। ঈশ্বরদী জংশনে স্টপেজের পেছনের গল্প ও ধারাবাহিক প্রচেষ্টা— রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে এই ট্রেনটি চালু করা এবং ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এর যাত্রাবিরতি (স্টপেজ) নিশ্চিত করার পেছনে রয়েছে দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা ও জনদাবি। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের শুরু থেকে এ পর্যন্ত এই দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি ও নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সুধীজন। ঈশ্বরদী জংশনে পাবনা এক্সপ্রেসের স্টপেজের যৌক্তিকতা তুলে ধরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, সাবেক প্রধান উপদেষ্টা, রেল উপদেষ্টা, রেল উপদেষ্টার বিশেষ সহকারী এবং সাবেক ও বর্তমান রেল সচিব ও মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন সভা-সমাবেশে ও গণশনানীতে বক্তব্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত সংবাদ পরিবেশনের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়। বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তারাও এক্ষেত্রে আন্তরিক সহযোগিতা প্রদান করেন। #রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা— এই জনদাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এবং সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার ট্রেনটি চালু ও ঈশ্বরদীতে স্টপেজের বিষয়ে একাধিকবার রেলপথ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব পর্যায়ে সরাসরি আলোচনা ও তদবির করেন। সবশেষে বর্তমান সরকারের সময়ে অধ্যাপক আবু তালেব মণ্ডল রেলপথ সচিব ও মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করে ঈশ্বরদী জংশনে স্টপেজের বিষয়টি আলোচনা করেন। #তিন জেলার যাত্রীদের স্বস্তি===== আগামী ১৯ নভেম্বর বিকেল ৪টায় ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ঈশ্বরদী, পাবনা,কুষ্টিয়া ও নাটোরসহ আশপাশের তিনটি জেলার হাজার হাজার ট্রেন যাত্রীর সাথে বিভিন্ন কাজে নিয়োজিত প্রায় পাঁচ হাজার রাশিয়ানসহ অন্যান্য বিদেশীদেরও দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। ঈশ্বরদী রেলওয়ে জংশনে ট্রেনটির স্টপেজ নিশ্চিত হওয়ায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং রাজস্ব আয়ের ক্ষেত্রেও বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। ঈশ্বরদী জংসন স্টেশনে স্টপজে দেওয়ায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ,সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।#14.11.2026 ঈশ্বরদীর পাকশী রিসোর্টে ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না

১৩০ কিলোমিটার গতি সম্পন্ন ৫ টি আমেরিকান ইঞ্জিন আসছে বাংলাদেশে

  • প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ১৪৭৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত কয়েক বছরে ব্যাপক পরিবর্তন এসেছে বাংলাদেশ রেলওয়েতে। প্রায় ৬ লাখ কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরে ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনার আওতায় এসব মহাপরিকল্পনা বাস্তবায়নও শুরু হয়েছে। এই মহাপরিকল্পনার আওতায় দেশের রেলখাতকে আরো গতিশীল করতে যুক্তরাষ্ট্রের রেলওয়ে রোলিংস্টক নির্মাতা প্রগ্রেস রেল লোকোমোটিভ ইনকর্পোরেশনের কাছ থেকে ৪০টি দ্রুতগতির ইঞ্জিন কিনেছে বাংলাদেশ। এ কারণে দেশব্যাপী শুধু রেলের আধুনিকায়নের সাথে সাথে দেশেও চলবে দ্রুতগতি সম্পন্ন ট্রেন। এই দ্রুতগতি সম্পন্ন ইঞ্জিন কেনার জন্য গত বছরের ১৪ জানুয়ারি প্রগ্রেস রেলের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। প্রগ্রেস নামের এ কোম্পানি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সবগুলো ইঞ্জিন বাংলাদেশে সরবরাহ করবে বলে চুক্তি সাক্ষর করা হয়। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আর্থিক সহায়তায় প্রতিটি ইঞ্জিনের দাম নির্ধারণ করা হয় ২৮ কোটি ৩৯ লাখ টাকা। এ হিসেবে ৪০টি ইঞ্জিনের মোট দাম হয় ১ হাজার ১’শ২৩ কোটি টাকা বা ১’শ৩৫ দশমিক ৩৪ মিলিয়ন ডলার। আগামী বছরের শুরু থেকেই বাংলাদেশে ইঞ্জিনগুলো সরবরাহ করতে শুরু করবে প্রগ্রেস রেল লোকোমোটিভ ইনকর্পোরেশন। জানা গেছে, প্রতিটি ইঞ্জিনের এক্সেল লোড ১৮ দশমিক মেঃ টন সম্পন্ন ৫টি ইঞ্জিন প্রথম ধাপেই সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। ৩ হাজার ২৫০ বিএইচপি হর্সপাওয়ারের এসব ইঞ্জিন প্রতি ঘণ্টায় ১’শ৩০ কিলোমিটার গতিতে চলাচলে সক্ষম হবে। ইতিমধ্যেই এসব দ্রুতগতি সম্পন্ন ব্রডগেজ ইঞ্জিন গুলো দেশে আনার জন্য প্রস্তুত করতে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ একটি প্রতিনিধি দল এসব ইঞ্জিন (লোকোমোটিভ) তৈরির কারখানাসহ ক্রয় প্রক্রিয়ায় থাকা ইঞ্জিনগুলোর সর্বশেষ অগ্রগতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। ইঞ্জিনগুলোর সর্বশেষ অগ্রগতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলের সকল সদস্যরা। প্রগ্রেস প্রতিষ্ঠানটি পরিদর্শনে যাওয়া প্রতিনিধি দলে রেলপথ মন্ত্রীর সাথে ছিলেন- বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান, এডিজি (অপারেশন) মিয়া জাহান ও মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান।
বাংলাদেশ রেলওয়ের যুগোপযোগী উন্নয়ন এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন উল্লেখ করে ইঞ্জিন আমদানী ও রেলওয়ের বিভিন্ন প্রকার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে রেলপথ মন্ত্রী এ্যাড. নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের জানান, মানুষকে রেলের মাধ্যমে কাঙ্খিত সেবা দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। ক্রয়করা এসব দ্রুতগতি সম্পন্ন ইঞ্জিন দেশের রেল বহরে যুক্ত হলে বিভিন্ন রুটে অধিক পরিমাণ ট্রেন চালানো সম্ভব হবে এবং ঐসব ট্রেন চলাচলের কারণে অনেক বেশি রাজস্ব আয় করা সম্ভব হবে। ইঞ্জিন সংকট ও নতুন করে ইঞ্জিন ক্রয়ের বিষয়ে জানতে চাওয়া হলে রেলপথ মন্ত্রী এ্যাড.নুরুল ইসলাম সুজন বলেন,
বাংলাদেশ রেলওয়েকে সাধারণ মানুষের আস্থার বাহন হিসেবে গড়ে তুলতে ইঞ্জিন বাড়ানোর জন্য গত দু’বছরে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ সব প্রকল্পগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে রেলের ইঞ্জিন সংকটের সমাধানের পাশাপাশি আধুনিক যুগোপযোগী করা সম্ভব হবে বলে আশা করছি। একই সাথে দেশের ব্যবসা-বাণিজ্যে আরো বেশী অবদান রাখতে পারে, সেদিকেও গুরুত্ব দেয়া হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানান, বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে বর্তমানে মোট ৪৮টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের মধ্যে ৪৩টি প্রকল্প রেললাইন স্থাপন, সংস্কার, নতুন লাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত। বাকি পাঁচ প্রকল্পে ইঞ্জিন কেনাসহ অন্যান্য উন্নয়নকাজ অন্তর্ভুক্ত। এর একটি হলো ৪০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক (ডিই) লোকোমোটিভ (ইঞ্জিন) ক্রয়।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষের জন্য সুবিধার বিষয় মাথায় রেখে রেলওয়ের উন্নয়ন নিয়ে বর্তমান সরকার দীর্ঘ মেয়াদি মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় অংশ ৪০টি ইঞ্জিন দেশে আসার পর রেলওয়ের কার্যক্রম আরো অনেকগুণ গতিশীল হবে বলে আশা করছি। রেলওয়ে কর্তৃপক্ষের মতে, একটি ইঞ্জিনের ইকোনমিক লাইফ বা কার্যক্ষমতা থাকে ২০ বছর। ১৯৭৩ সালে কার্যক্ষমতা চলে গেলেও বেশিরভাগ ইঞ্জিন চলছে ৪৬ বছর ধরে। কেবল বি-১২ মডেলের ইঞ্জিন নয়, বাংলাদেশ রেলওয়ে বহরে মোট ২’শ৭৩টি ইঞ্জিনের মধ্যে ১’শ৯৫টি ইঞ্জিন এখন মেয়াদোত্তীর্ণ। মাত্র ৭৮টি ইঞ্জিনের মেয়াদ রয়েছে। মূলতঃ এ কারনেই চলন্ত অবস্থায় প্রায়ই বিকল হয়ে পড়ছে ইঞ্জিনগুলো। এছাড়া ইঞ্জিন পুরনো হওয়ায় নির্ধারিত গতির চেয়ে অধিকাংশ ট্রেন চলছে কম গতিতে। ফলে ক্রমাগত সিডিউল বিপর্যয় ঘটায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা থাকার পরও বাধ্য হয়েই মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো হচ্ছে। পরিস্থিরি শিকার হয়ে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেও ঐসব ইঞ্জিন দিয়ে ট্রেন চালাতে গিয়ে সব সময় ঝুঁকির মধ্যে থাকতে হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট