1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি

হেলেপড়া বিদ্যুৎের খুঁটির কারনে জনগনের ভোগান্তি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১১৯২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।। নির্মানাধীন ঈশ্বরদী রুপপুর
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বাংলাদেশ সুগারক্রপস্ গবেষনা ইনষ্টিটিউট, এক সময়ের গোটা ভারত বর্ষের বাংলাদেশ অঞ্চলের মধ্যে একমাত্র ট্রেন নিয়ন্ত্রণ অফিস তথা পাকশী রেলওয়ে বিভাগীয় অফিস, রেলওয়ে জংসনসহ ছয়টি রেল স্টেশন ও ইপিজেড এর কারণে ঈশ্বরদী অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। বর্তমানে একদিকে প্রায় ছয়হাজার রাশিয়ানসহ বিভিন্ন বিদেশীদের পদভারে ঈশ্বরদী অঞ্চল মুখরিত হয়ে থাকে। অন্যদিকে মরণফাঁদ বলে পরিচিত ঈশ্বরদী রেলওয়ে গেট গোটা ঈশ্বরদী পূর্ব ও পশ্চিম দু’ভাগে বিভক্ত করে রাখায় এই অঞ্চলের মানুষকে অনেক আগ থেকেই নানা বিরম্বনার মধ্য দিয়ে দিন কাটাতে হতো। বর্তমানে প্রতিদিন প্রায় ৪৪ টি ট্রেন পারাপারের কারণে ৪৪ বার গেট বন্ধ করায় শহরে প্রবেশের পাঁচ সড়কের মুখে শত শত যারবাহন আটকে দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সাথে নতুন করে ভোগান্তি বৃদ্ধিকারী হিসেবে যোগ হয়েছে হেলে পড়া একটি বিদ্যুৎ পোল। উপজেলা রোডস্থ ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের নিকট সম্প্রতি একটি বিদ্যুৎ পোল হেলে পড়ায় যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি করছে। অভিভাবকহীন এই বিদ্যুৎ পোল হেলে পড়লেও কারও কোন মাথা ব্যথা নেই বলে অভিযোগ করেছেন, পথচারী, যানবাহন চালক ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা। অভিযোগকারীরা জানান, দীর্ঘদিন আগে লাইন সংস্কারের সময় সোজা ভাবে বৈদ্যুতিক পোলটি স্থাপন করার কয়েকদিনের মধ্যেই অনাকাঙ্ক্ষিত কারণে সড়কের দিকে হেলে পড়ে। যে কারণে রেলওয়েগেট বন্ধ হওয়ার সাথে সাথেই যানজট বৃদ্ধি পাচ্ছে এবং নানা রকম সমস্যার সম্মুখীন
হতে হতে হচ্ছে পথচারী, যানবাহণ চালক ও যাত্রীদের।
রেলওয়েগেট খোলার পরও পাঁচ সড়কে যানবাহন চলাচল শুরু হলেও উপজেলা পরিষদ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে অতিরিক্ত সময় লেগে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ভোগান্তি বৃদ্ধ পাচ্ছে। দ্রুত বিদ্যুৎ পোলটি অপসারণ বা সোজা করে স্থাপনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করবেন বলে সচেতন মহল আশা প্রকাশ করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট