1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘নিউ মিডিয়া ‘শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৩২৪ বার দেখা হয়েছে

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের  আয়োজনে ‘নিউ মিডিয়া ‘শীর্ষক সেমিনার  অনুষ্ঠিত হয়। আজ ১৪ই মে(মঙ্গলবার) সকাল ১০.৩০টায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের  সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান।

এছাড়া অতিথি হিসেবে ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের কনভেনর ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মামুন। সেমিনারের প্রধান আলোচক হিসেবে ছিলেন যমুনা টেলিভিশনের নিউ মিডিয়ার যুগ্ম সম্পাদক মুরশিদুজ্জামান হিমু।এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামে সভাপতি দৈনিক সংবাদের রিপোর্টার মোহাম্মাদ সাব্বির ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইকা।

এছাড়া উপস্থিত ছিলেন ভোরের কাগজের প্রতিনিধি রাশেদুল ইসলাম,ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি সিয়াম হাসান সহ বিভিন্ন প্রত্রিকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

উক্ত সেমিনারটি সঞ্চালনা করেন সাংবাদিক ফোরামের সহ সভাপতি রাশেদুল ইসলাম।সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের কনভেনর ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মামুন।পরবর্তীতে বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান এর ডিন ও গণযোগাযোগ সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান। তিনি বলেন, নিউ মিডিয়া সাংবাদিকতায় ফেইসবুক, ইউটিউবের পাশাপাশি শিক্ষার্থীদের বইও পড়তে হবে।সাংবাদিকতার সকল খুঁটিনাটি জানার জন্য বই সবচেয়ে নিয়ামক।

পরবর্তীতে বক্তব্য রাখেন প্রধান আলোচক ও প্রশিক্ষক মুরশিদুজ্জামান হিমু। তিনি বলেন, সাংবাদিকতা মানি এই না যে আমরা ভাইরাল হওয়ার জন্য নিউজ করব।সাংবাদিকতা মানি ৩০০ ফিটে হিরো আলম টিকটক করছে আর আমরা তা প্রকাশ করলাম। সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণের মতো। সমাজে কি হচ্ছে সেগুলো তুলে ধরা।এক্ষেত্রে নাগরিক সাংবাদিকতা ভালো দিক হতে পারে। নিউ মিডিয়া সাংবাদিকতার মাধ্যমে আমরা খুব সহজেই ভালো তথ্য কিংবা গুরুত্বপূর্ণ ঘটনা সংগ্রহ করতে পারছি।

এছাড়া তিনি নিউ মিডিয়া ব্যবহার নিয়ে আরও বলেন, বর্তমানে সংবাদ মাধ্যম গুলো ফেইসবুক, ইউটিউব, টুইটার ও ইন্সটাগ্রামও ব্যবহার করছে।এক্ষেত্রে আমাদের এই বিষয়গুলোতে পারদর্শী হলে আমরা আমাদের সাংবাদিকতায় আরও বেশি দক্ষ হতে পারব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট